শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪১

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ সার্জেন্ট কিবরিয়ার বরিশালের বাসায় চুরি

সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ সার্জেন্ট কিবরিয়ার বরিশালের বাসায় চুরি

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: কাভার্ডভ্যান চাপায় নিহত পুলিশ সার্জেন্ট কিবরিয়ার বরিশালের ভাড়াটে বাসায় চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের সময় নগরীর মুন্সি গ্রেজ এলাকার জমিদার বাড়ির বিসর্জন ভবনের তৃতীয় তলায় তার ভাড়াতে বাসায় চুরি হয় বলে জানায় বরিশাল কোতয়ালী থানা পুলিশ।

 

কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) আসাদুজামান জানান- শুক্রবার জুমার নামাজের সময় কিবরিয়ার ভাড়াটে বাসায় চুরি হয়। খবর পেয়ে বরিশার মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা কিবরিয়ার বরিশালের ভাড়াটে বাসায় ছুটে যান। কিবরিয়ার বাসায় কেউ না থাকায় এ ঘটনা ঘটে বলে জানান তারা।

 

তবে চুরির ঘটনায় কি পরিমান ক্ষয়-ক্ষতি হয়েছে তা তাৎক্ষনিক জানাতে পারেনি পুলিশ। পুলিশ বলছে কিবরিয়ার স্বজন আসার পরে ক্ষয়-ক্ষতির পরিমান জানা যাবে।

 

উল্লেখ্য, বরিশালে দায়িত্ব পালনকালে কাভার্ডভ্যানের চাপায় আহত পুলিশ সার্জেন্ট কিবরিয়া মারা যান। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

সার্জেন্ট গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত। তার বাড়ি পটুয়াখালী জেলায়। আটক যমুনা গ্রুপের কাভার্ডভ্যানচালক মো. জলিল মিয়া টাঙ্গাইলের মির্জাপুর এলাকার মৃত জলিল সিকদারের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের কর্নকাঠী জিরো পয়েন্ট এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়া। বেলা সোয়া ১২টার দিকে পটুয়াখালীগামী যমুনা গ্রুপের গাড়ি বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো উ-১২-২০৫৪) থামার সংকেত দেন সার্জেন্ট কিবরিয়া।

 

কাভার্ডভ্যানটি ট্রাফিকের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সার্জেন্ট কিবরিয়া একটি মোটরসাইকেলে ধাওয়া করে কাভার্ডভ্যানটির সামনে গিয়ে ফের তাকে থামার সংকেত দেন। কাভার্ডভ্যানচালক জলিল মিয়া এ সময় মোটরসাইকেল আরোহী সার্জেন্ট কিবরিয়াকে ধাক্কা দিয়ে ফেলে চাপা দিয়ে পালিয়ে যায়।

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করেন। খবর পেয়ে পার্শ্ববর্তী ঝালকাঠির নলছিটি থানা পুলিশ ধাওয়া করে চালক জলিল সিকদারসহ কাভার্ডভ্যানটি আটক করে।

 

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net