, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে লঞ্চের কেবিনে নারীর লাশ উদ্ধার

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : বরিশালে এমভি সুরভী-৮ নামে একটি যাত্রীবাহী লঞ্চের স্টাফ কেবিন থেকে এক নারীর লাশ উদ্ধার হয়েছে।

শনিবার (২০জুলাই) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

পুলিশের ধারণা, আখি আক্তার নামে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত আখি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অ্যাপেয়ারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার কর্মী। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুরে।

বরিশাল মহানগর পুলিশের ওসি নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সদরঘাট থেকে সুরভী-৮ লঞ্চে ওঠেন আখি। এসময় তার সঙ্গে এক যুবকও ছিলেন।

লঞ্চে দায়িত্বরত লস্করদের জন্য বরাদ্দ একটি স্টাফ কেবিন ভাড়া নেয় তারা। সকালে লঞ্চটি বরিশালঘাটে পৌঁছলে স্টাফরা গিয়ে আখিকে মৃত অবস্থায় দেখতে পায়।

তবে তার সঙ্গে থাকা যুবককে পাওয়া যায়নি। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। তার গলায় আঘাতের চিহৃ রয়েছে। আখির লাশ সনাক্ত করেছে তার স্বজনরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net