, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা
বরিশাল নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে ঘাট শ্রমিক নিহত

বরিশাল নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে ঘাট শ্রমিক নিহত

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম মকবুল হোসেন। আজ সোমবার দুপুর ২টার দিকে নগরীর রসুলপুর চর কলোনীতে এই ঘটনা ঘটে।

নিহত কমবুল হোসেন (৬১) বিসিসি’র ৯ কীর্তনখোলা নদী স্বর্ণালংকার রসুলপুর এলাকার বাসিন্দা মৃত কাশেম আলী’র ছেলে। তিনি বরিশাল নৌ বন্দরে ঘাট শ্রমিকের কাজ করতো।

নিহতের মেয়ে লিজা আক্তার জানান, দুপুরে প্রকৃতির ডাকে সাড়া দিতে তার বাবা বাথরুমে যায়। সেখানে থাকা বৈদ্যুতিক তারে হাত লাগলে মকবুল হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রিফাত আহমেদ তাকে মৃত বলে ঘোষনা করেন।

এদিকে ঘটনার পরে স্বজনরা তার মৃত দেহ আইনি প্রক্রিয়া চাড়াই তড়িঘড়ি করে নিয়ে যায়। পরে কোতয়ালী মডেল থানা পুলিশের হস্তক্ষেপে লাশ উদ্ধার করে হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে।

বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net