, ,

শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯ দুর্গাপূজা ও বিচ কার্নিভাল ঘিরে কুয়াকাটায় পর্যটকের ভিড় ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে উপহাস করলেন ট্রাম্প সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ-তরুণী আটক, অতঃপর… গৌরনদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ বাবার পাশে ঘুমিয়ে থাকা দশ মাসের শিশু নিখোঁজের ঘটনায় খালু গ্রেপ্তার বাউফলে শিক্ষার্থীর রুটিতে ব্লেড পাওয়ার ঘটনায় চাঞ্চল্য বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক
বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মেয়র সাদিকের কাছে অভিযোগ

বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মেয়র সাদিকের কাছে অভিযোগ

dynamic-sidebar

স্টাফ বিপোর্টার ॥ বরিশাল জেলা পরিষদের চেয়ারম‌্যানের নানাবিধ অভিযোগ দিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর কাছে।

আজ বুধবার চেয়ারম্যানের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এনে তার কক্ষের সামনে একটি ব্যানার টানিয়ে তালা ঝুলিয়ে দেয়া হয় পরিষদের সদস্যরা। তালা দেয়ার পরে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর কাছে অভিযোগ করেন।

এসময় সদস্যরে ১৯দফা প্রস্তাবের পূর্ণ বাস্তবানের দাবী জানানো হয়।

জেলা পরিষদের সদস্য মানওয়ারুল ইসলাম অলি সহ বেশ কয়েকজন সদস্য জানান, জেলা পরিষদের সদস্য মনোয়ারুল ইসলাম অলি জানান, চেয়ারম্যান মইদুল ইসলামের মহাদুর্নীতি ও অনিয়ম স্বেচ্ছাচারিতা বন্ধে গত ৩০ জুন সংবাদ সম্মেলন করে আল্টিমেটাম দেয়া হয়েছিলো।

কিন্তু তিনি এরপর থেকে কর্মস্থলে অনুপস্থিত থেকে সদস্যদের হয়রানির নানামুখি কৌশল নিয়েছেন। এছাড়াও তিনি (চেয়ারম্যান) দীর্ঘদিন কর্মস্থলে না আসার কারণে জেলা পরিষদের কার্যক্রমে স্থবিরতা আসলেও কাউকে দায়িত্ব দেয়া হয়নি।

এর আগে চেয়ারম্যান দেশের বাহিরে গিয়ে ১০ থেকে ১৫দিন অবস্থান করলেও কাউকে দায়িত্ব দেয়া হয়নি। উপায়অন্তুর না পেয়ে পরিষদের সদস্যরা চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিতে বাধ্য হয়েছেন।

একাধিক সদস্যরা জানান, চেয়ারম্যান মইদুল ইসলামের ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা বন্ধসহ ১৯ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কক্ষটি তালা বদ্ধ থাকবে। তবে পরিষদের অন্যসব কর্মকর্তাদের শাখাগুলো খোলা রেখে কাজ চালিয়ে যেতে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছেনা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net