, ,

শিরোনাম :
বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক গৌরনদীর ৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান পটুয়াখালীর হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত কলেজের অধ্যক্ষ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না সরোয়ার ডেঙ্গু আক্রান্ত মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
বরিশালে ৩০টি ওয়ার্ডে একযোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’র উদ্বোধন

বরিশালে ৩০টি ওয়ার্ডে একযোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’র উদ্বোধন

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে বরিশাল নগরের ৩০টি ওয়ার্ডে একযোগে আয়োজিত হয়েছে সচেতনতামূলক র‌্যালি।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা ১১টায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র আহ্বানে নগরীর ওয়ার্ডগুলোর জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এ র‌্যালি বের করা হয়। মেয়র নিজে ১৯ নম্বর ওয়ার্ডের র‌্যালিতে অংশ নেন।

র‌্যালির আগে মেয়র সংক্ষিপ্ত বক্তব্যে এডিস মশার বংশ বিস্তার রোধে করণীয় বিষয় তুলে ধরেন। পাশাপাশি মশার বংশ বিস্তার রোধে ও নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

এদিকে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালনের লক্ষ্যে বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে খোলা নিয়ন্ত্রণ সেলের দায়িত্ব দেওয়া হয়েছে বিসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাহিদ হাসানকে। সেলের সদস্য রাখা হয়েছে ভেটেরিনারি সার্জন ডা. মো. রবিউল ইসলাম ও ডা. খন্দকার মনজুরুল ইমামকে। এছাড়া ৩০টি ওয়ার্ডের প্রতিটিতে ১ জন করে মোট ৩০ জন ট্যাগ অফিসার ও ১ জন করে তাদের সহযোগী নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি সার্বিকভাবে কাজগুলো পরিচালনার জন্য ভেটেরিনারি সার্জন ডা. মো. রবিউল ইসলামসহ ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বলেন, আমরা নিয়মিত নগর পরিষ্কার ও মশক নিধন কার্যক্রম চালিয়ে আসছি। তবে দেশজুড়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’র সঙ্গে মিলিয়ে ৩০টি ওয়ার্ডে একযোগে সচেতনতামূলক র‌্যালি করা হয়েছে। আর বরিশাল সিটি করপোরেশন এ সময়টাতে ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছে। এর মধ্য দিয়ে একযোগে গোটা নগরে মশক নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net