মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৪

শিরোনাম :
বিদ্যুৎ গেলেই পানি বন্ধ, তীব্র সংকটে পটুয়াখালী পৌরবাসী কাবাঘর সাক্ষী রেখে রাজনীতি ছাড়লেন বিএনপি নেতা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি পটুয়াখালীতে গরু কেনার সময় জাল নোট সরবরাহ, যুবককে ১০ বছরের সাজা বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অনশন বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শেখ হাসিনাকে ফেরাতে শিক্ষকদের গোপন তৎপরতা, ব্যবস্থা নিচ্ছে পবিপ্রবি প্রশাসন ‘আইফোনের’ জন্য বিক্রি, উদ্ধার হওয়া শিশুর ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্যোগ দক্ষিণাঞ্চলে ১০ ঘণ্টার বেশি লোডশেডিং, বিপাকে জেলেরা আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ
বরিশাল নগরীর উন্নয়নের স্বার্থে যা করনীয় আমি তাই করবো : মেয়র সাদিক আব্দুল্লাহ

বরিশাল নগরীর উন্নয়নের স্বার্থে যা করনীয় আমি তাই করবো : মেয়র সাদিক আব্দুল্লাহ

dynamic-sidebar

মজিবর রহমান নাহিদ ॥ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, গত এক বছরের কাজের ওপর ভিত্তি করে ঢাকায় একটি সংস্থা রিপোর্টে সারা বাংলাদেশের মেয়রের মধ্যে আমাকে শ্রেষ্ঠ মেয়র হিসেবে ঘোষণা করেছেন। কিন্তু আমি সেটা চাই না, আমি চাই আমার বরিশালের মানুষ আমার বিচার করবেন আমি কি কাজ করছি, কারন তারা আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছেন। আপনাদের জীবনমান উন্নয়নের জন্যই আমি কাজ করছি, আপনারা আছেন বলেই আপনাদের সেবা করা করার সুযোগ পাচ্ছি আমি।

আজ বরিশাল সিটি কর্পোরেশনের ২০১৯ ২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা শেষে এসব কথা বলেন তিনি।

মেয়র আরও বলেন, আমি যে কথা বলি সেরকম কাজ করার চেষ্টা করি, আমার একার পক্ষে সব পরিবর্তন করা সম্ভব না, সিটি কর্পোরেশেনের কর্মকর্তা-কর্মচারীদের আমার সাথে একসাথে তাল মিলিয়ে কাজ করতে হবে, তা না হলে আমি মধ্য পথে হোচট খাবো।

কর্মকর্তা-কর্মচারীদের হুশিয়ারী দিয়ে মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, নগরবাসীর সেবা দেয়ার জন্যই কর্মকর্তা-কর্মচারীদের সিটি কর্পোরেশনে চাকরী দেয়া হয়েছে, নগরবাসীর সাথে কোন খারাব ব্যবহার কারার অধিকার তাদের নাই। সিটি কর্পোরেশন শহরের সেবা দেয়ার প্রতিষ্ঠান, একজন নাগরিক যে ভিক্ষা করে সেও যদি এই কর্পোরেশনে আসে তাকে সমান মর্যাদা দিতে হবে। এটাই আমার টার্গেট।

মেয়র বলেন, পদ্মা সেতু হয়ে গেলে বরিশাল একটি আধুনিক শহরে পরিনত হবে, এ সরকারের আমল ছাড়া বরিশালে এতো উন্নয়ন আর কোন সময় হয়নি। আমি জানি বিগত মেয়দের থেকে আপনাদের অনেক অনেক আশা যে আমি এই শহরটাকে পরিবর্তন করি, আমিও বিশ্বাস করি আমি যদি এই সিটি কর্পোরেশনের এই দূরঅবস্থা পরিবর্তন না করতে কেউ এসে এটি পরিবর্তন করতে পারবে না। কারন আমার ফুফু প্রধানমন্ত্রী আমি যদি না পারি তাহলে কে পারবে। মোটকথা বরিশালের উন্নয়নের জন্য যা যা করনীয় তা সব করার চেষ্টা করছি।

বুধবার বিকেল ৩ টায় ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

নগর ভবন সম্মুখে এ বাজেট ঘোষণা করা হবে। বিসিসি’র নগর ভবনের সামনে ফজলুল হক অ্যাভিনিউ রোডে আয়োজিত বাজেট পেশ অনুষ্ঠানে বিসিসি’র মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর উপস্থিতে তার পক্ষে বাজেট পেশ করেন বিবিসি’র প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলার নঈমুল ইসলাম লিটু।

এসময় জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাড. তালুকদার মোঃ ইউনুসসহ বিসিসি’র ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী বৃন্দ এবং জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রথমবারেরর মতো সর্বস্তরের জনতার উপস্থিতিতে বিকাল ৩টায় নগর ভবন সম্মুখে ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করবেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

মহানগরীর সার্বিক উন্নয়ন ও নাগরিকসেবা সুনিশ্চিতকরণের লক্ষ্যে সিটি কর্পোরেশনের ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সম্পন্ন হয়েছে।

বাজেট ঘোষণা উপলক্ষে আজ ৩১ জুলাই বুধবার আগামী অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net