, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা
বরিশাল ট্রাক টার্মিনালে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

বরিশাল ট্রাক টার্মিনালে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বিভাগীয় ট্রাক টার্মিনালে উজ্জল (৩০) নামে এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ৩০ নম্বর ওয়ার্ডের কাশিপুরস্থ টার্মিনালের অভ্যন্তর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, স্থানীয়রা মৃতদেহটি বালুচাপা অবস্থায় দেখতে পেয়ে খবর দেন। বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব উল আলম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের ধারণা যুবককে গলাকেটে হত্যার পরে মৃতদেহটি বালুচাপা দিয়ে রাখা হয়। এ হত্যাকাণ্ডে ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net