, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে জাল টাকার নোটসহ প্রতারক আটক

dynamic-sidebar

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জনতার হাতে জাল টাকা সহ প্রতারক আটক, গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ, ঘটনাটি ঘটেছে উপজেলার হারতা ইউনিয়নের সমতার বাজারে,জাল টাকা সহ আটক প্রতারক পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের জব্বার মল্লিকের ছেলে মিলন মল্লিক (৩০),

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে ২রা আগষ্ট শুক্রবার বেলা ১২টার দিকে সমতার বাজারের ব্যবসায়ী সুজনের দোকান থেকে পন‍্য ক্রয় করে ৫০০শত টাকার নোট দেয় প্রতারক মিলন। তখন ব্যবসায়ী সুজন ওই টাকা চেক করে এবং ৫০০টাকার ওই নোট আসল নয় জাল বলে সনাক্ত করে, এসময় প্রতারক মিলন পালানোর চেষ্টা করলে এলাকাবাসীর সহযোগিতায় তাকে আটক করা হয় এসময় তার সাথে ৫০০ টাকার ১৭টি জাল নোট পাওয়া যায়,পরে হারতা ক্যাম্প পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এবিসয়ে হারতা ইউনিয়নে দ্বায়িত্ব পালনকারী উজিরপুর পুলিশের উপ পরিদর্শক মাহাতাব উদ্দিন জানিয়েছেন, এলাকাবাসী সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জালটাকা সহ প্রতারক মিলন ও তার সাথে থাকা ভ্যান চালক অতনু কে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে বলে জানান।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জাল টাকার নোট সহ প্রতারক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকৃতকে বিশেষ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net