, ,

শিরোনাম :
বিএমপি ট্রাফিক সার্জেন্টের কাছে ই-সার্ভিজ হস্তান্তর

বিএমপি ট্রাফিক সার্জেন্টের কাছে ই-সার্ভিজ হস্তান্তর

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল মেট্টোপলিটন পুলিশের আয়োজনে ই-ট্রাফিক সার্ভিজ এর ট্রাফিক সার্জেন্টের হাতে হস্তান্তর করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ খাইরুল আলম। আজ সন্ধ্যায় ই-ট্রাফিক সার্ভিজ তুলে দেয়া হয়।

উল্লেখ্য যে,
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) তে উদ্বোধন হয়েছে “ই-ট্রাফিক প্রসিকিউশন এন্ড ফাইন পেমেন্ট সিস্টেম”। যার মধ্য দিয়ে বরিশাল মেট্রোপলিটন এলাকায় প্রথমবারের মতো ডিজিটাল ডিভাইজে মামলা করবে ট্রাফিক পুলিশের সদস্যরা।

সোমবার (০৫ আগষ্ট) বেলা ৩ টায় বরিশাল নগরের চাঁদমারী এলাকার অফিসার্স মেস প্রাঙ্গনে বেলুন ও ফ্যাষ্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান-বিপিএম(বার)।

উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ খাইরুল আলমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

উদ্বোধন শেষে অফিসার্স মেস প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের করা হয়। যা বান্দরোড হয়ে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে আনুষ্ঠানিক ভাবে পজ মেশিনের সাহায্যে মামলা দায়ের এবং তাৎক্ষনিক ইউক্যাশ এজেন্টের সহায়তায় জরিমানার টাকা পরিশোধের মাধ্যমে “ই-ট্রাফিক প্রসিকিউশন এন্ড ফাইন পেমেন্ট সিস্টেম” এর যাত্রা শুরু করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net