মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১১

শিরোনাম :
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি পটুয়াখালীতে গরু কেনার সময় জাল নোট সরবরাহ, যুবককে ১০ বছরের সাজা বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অনশন বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শেখ হাসিনাকে ফেরাতে শিক্ষকদের গোপন তৎপরতা, ব্যবস্থা নিচ্ছে পবিপ্রবি প্রশাসন ‘আইফোনের’ জন্য বিক্রি, উদ্ধার হওয়া শিশুর ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্যোগ দক্ষিণাঞ্চলে ১০ ঘণ্টার বেশি লোডশেডিং, বিপাকে জেলেরা আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ শেবাচিমের পরিচালনা কমিটিতে সাংবাদিক নেতা আমিনুল ইসলাম খসরু ঝালকাঠিতে মুরগিবাহী পিকআপ গাছের সঙ্গে ধাক্কা, হেলপার নিহত, আহত ৩
কাশ্মীরী মুসলমানদের আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে- ফয়জুল করীম

কাশ্মীরী মুসলমানদের আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে- ফয়জুল করীম

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ কাশ্মীরসহ গোটা দুনিয়ার মুসলমানরা আমাদের ভাই, মুসলমানরা সন্ত্রাস করেনা ও সাম্প্রদায়িকতা পছন্দ করে না, যার কারনে ভারতবর্ষ যখন মুসলিমরা শাসন করেছিলেন, তখন একজন অমুসলিমের ওপরও নির্যাতন হয়েছে এমন কোন প্রমাণ কেহ পেশ করতে পারবে না।

মুসলমানরা শান্তিতে বিশ্বাস করে, জমিনে শান্তি প্রতিষ্ঠার জন্যই আল্লাহ তা’য়ালা ইসলাম ও মুসলিমদের পাঠিয়েছেন। কিন্তু আমরা লক্ষ করছি- ইতোপূর্বে মিয়ানমার, ফিলিস্থিন, ইরাক, আফগানিস্থানসহ দুনিয়ার মুসলিম বসতিগুলো ইসলামের শত্রুরা রক্তে রঞ্জিত করেছে। মুসলমানদের আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

এরই ধারাবাহিকতায় ভারতের সন্ত্রাসী ও সাম্প্রদায়ীক হিন্দু সম্প্রদায় কর্তৃক যুগ যুগ ধরে কাশ্মীরসহ গোটা ভারতের মুসলমানদের ওপর নির্যাতনের ষ্টীমরোলার চালিয়ে যাচ্ছে। তার সাথে আবার নতুন মাত্রা যোগ হয়েছে- গত ৫ আগষ্ট ২০১৯ থেকে কাশ্মীরে মুসলমানদের ওপর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ নির্যাতন শুরু হয়েছে, ভারতীয় সাংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা খর্ব করা ও কাশ্মীরকে দ্বি-খন্ডিত করা হয়েছে, তারই প্রতিবাদে আজ বিকাল ৪টায়, অশ্বিনী কুমার টাউন হল চত্ত্বরে অুনিষ্ঠিত, ইসলামী আন্দোলোন বাংলাদেশ, কেন্দ্রঘোষিত দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে, সংগঠনের বরিশাল জেলা ও মহানগরীর উদ্যোগে, বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই এ কথা বলেন।

সন্ত্রসী ও সাম্প্রদায়িক হিন্দু সম্প্রদায়সহ ইসলামের শত্রুদের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে প্রধান অতিথি আরো বলেন- মুসলমানদের ওপর থেকে হামলা, নির্যাতন, খুন, জ্বালাও-পোড়াও বন্ধ করুন, মুসলমানরা এতদিন সহ্য করেছে, ধৈর্য্যধারণ করেছে, এখন আর ধৈর্য্য নয় প্রতিরোধের পালা, মুসলমানদের ধৈর্য্যের বাঁধ ভেঙ্গেগেছে, কাশ্মীরের মুসলিমদের অধিকার ফিরিয়ে দিন। কাশ্মীর মুসলমানদের। কাশ্মীরের দিকে চোখ তুলে তাকালে চোখ তুলে ফেলা হবে। তিনি কাশ্মীর বিষয়ে বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল জেলা সভাপতি, মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের। বক্তব্য রাখেন- মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার, জয়েন্ট সেক্রেটারী, ইসলামী শ্রমিক আন্দোলন, কেন্দ্রীয় কমিটি, জেলা সহ-সভাপতি, মাওলানা মুহাম্মাদ ইদ্রীস আলী, আলহাজ্ব আব্দুল মালেক কাফরা, মহানগর সহ-সভাপতি, মাওলানা লুৎফর রহমান, মাওলানা আব্দুল মান্নান, সেক্রেটারী, মাওলানা জাকারিয়া হামিদী, জেলা সেক্রেটারী, মাওলানা সিরাজুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী, মাওলানা জামিলুর রহমান, মাওলানা আবুল খায়ের, মুহাম্মাদ কাওছারুল ইসলাম, মাওলানা আবুল কালাম, মুহাম্মাদ শামীম ঢ়াড়ী।

জাতীয় শিক্ষক ফোরাম, জেলা সভাপতি, জনাব মুহাম্মাদ আব্দুল হাকীম, ইসলামী যুব আন্দোলন মহানগর সভাপতি, মাওলানা মুহাম্মাদ আরিফুর রহমান, জেলা সভাপতি, এইচ এম সানাউল্লাহ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মহানগর সভাপতি, মুহাম্মাদ সাব্বির আহমেদ, জেলা সভাপতি, মুহাম্মাদ আরমান হোসাইন রিয়াদ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net