, ,

শিরোনাম :
গৌরনদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ বাবার পাশে ঘুমিয়ে থাকা দশ মাসের শিশু নিখোঁজের ঘটনায় খালু গ্রেপ্তার বাউফলে শিক্ষার্থীর রুটিতে ব্লেড পাওয়ার ঘটনায় চাঞ্চল্য বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক গৌরনদীর ৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান পটুয়াখালীর হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত কলেজের অধ্যক্ষ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না সরোয়ার
নাগরীকদের মর্যদাশীল আসনে বসানোর জন্য প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে— মেয়র সাদিক আবদুল্লাহ

নাগরীকদের মর্যদাশীল আসনে বসানোর জন্য প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে— মেয়র সাদিক আবদুল্লাহ

dynamic-sidebar

শামীম আহমেদ॥ বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লহ্, বলেছেন আমাদের প্রধানমন্ত্রী এদেশের সিনিয়র সিটিজেন নাগরীকদের মর্যদাশীল আসনে বসানোর জন্য দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে আপনার তার জন্য দোয়া করবেন।

প্রধানমন্ত্রী মনে করেছেন এদেশের সকল জনগোষ্ঠিকে পিছিয়ে রেখে দেশ উন্নয়ন করা সম্ভব নয় তাই তিনি বয়স্ক ভাতা চালু করেছেন।

এদেশে কে কার কথা ভাবে একজন সন্তান তার পরিবারের খবর রাখে না সেখানে প্রধানমন্ত্রী সর্বক্ষন তার নাগরীকদের কথা ভাবেন।

যে যাই কথা বলুক প্রধানমন্ত্রীকে আমাদের প্রধান মন্ত্রী এদেশে এত ভাতা দিচ্ছেন যা কখনো কেহ ভাবে নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে সিটিজেন নাগরীকরা আর অবহেলিত থাকবে না।

আজ সোমবার (১৯ই আগস্ট) দুপুরে সিটি কর্পোরেশন চত্বরে বরিশাল সিটি কর্পোরেশন ও বরিশাল সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সমাজসেবা অধিদপ্তরাধীন শহর সমাজসেবা কার্যক্রমের আওতায় ২০১৮-১৯ অর্থ বছরের নগরীর ৩,৪,৫,৬,৭,৮,৯,ও ১০ নং ওয়ার্ড সহ ৮টি ওয়ার্ডের বয়স্ক ভাতাভোগীদের মাঝে বিসিসি’ অর্থায়নে ফ্রি টেকসই ভাতা বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এক কথা বলেন।

বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য দেন বরিশাল সমাজসেবা উপ-পরিচালক আল-মামুন তালুকদার।

এসময় আরো বক্তব্য রাখেন কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা, কাউন্সিলর এ.টি.এম শহিদুল্লাহ কবীর, সংরক্ষিত কাউন্সিলর কহিনুর বেগম, মিনু রহমান।

এখানে আরো উপস্থিত ছিলেন বিসিসি প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, এ্যাড, রফিকুল ইসলাম খোকন ও আয়সা তৌহিদা লুনা, কাউন্সিলর কেফায়েত হোসেন রনি, কাউন্সিলর জামাল হোসেন, সংরক্ষিত কাউন্সিলর জাহানারা বেগম।

মেয়র এসময় আরো ৭৫ সালের ১৫ আগস্টের কথা স্বরন করে বলেন আজকে অপনারা আমাকে মেয়রের আসনে বসিয়েছেন এখানে আজ আমার থাকার কথা না।

আমার স্থান হত কবরে নতুবা পোষ্টারে সেদিন আমি দেড় বছরের সাদিক মায়ের কোলে ছিলাম আমার মা ৫ টি বুলেট বিদ্ব হন ভাগ্যক্রমে মায়ের কোলে থাকা অবস্থায় আমাকে আল্লাহ পাক বাছিয়ে রেখেছে আজকে আপনাদের সেবা করার জন্য।

তাই আমার নগরীতে কোন সিটিজেন নাগরীক আর অবহেলিত থাকবে না। তিনি আরো বলেন আমি বিসিসিতে কারো চাকুরী খাইতে আসি নাই যিনি যে যদি দায়ীত্বে আছেন তারা সঠিকভাবে দায়ীত্ব পালন করার জন্য তাদের প্রতি আহবান জানান।

আমাকে একটু সময় দেন নগরীর যে সকল সমস্যা রয়েছে তা অচিরেই পুরন করা হবে।

ভাতা বই বিতরন অনুষ্ঠানে নগরীর ৮টি ওয়ার্ডের ৬ শত ১ জনকে ৩৬ লক্ষ ৬ হাজার টাকা ভাতা দেওয়া হয় যা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net