, ,

শিরোনাম :
ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আখতারুজ্জামানের রিমান্ড শেষে আদালতে যে আবেদন জানালো পুলিশ ঝালকাঠিতে জমে উঠেছে আমড়ার ভাসমান হাট, বাড়ছে আবাদ
স্কুল ছাত্রের স্টাইলিশ করা চুল কেটে দিলো পুলিশ

স্কুল ছাত্রের স্টাইলিশ করা চুল কেটে দিলো পুলিশ

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : কুমিল্লায় তিন স্কুল ছাত্রের বখাটে স্টাইলের কাটিং করা চুল কেটে দিয়েছে মুরাদনগর থানা পুলিশ। স্কুল ফাঁকি দিয়ে বখাটে স্টাইলে চুল কেটে আড্ডা-ডেটিং করা এসব ছাত্রদেরকে মুচলেকা দিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মুরাদনগর উপজেলা সদরের বেগম নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে ইউনিফর্ম ছাড়া স্কুল ব্যাগ নিয়ে ঘুরা-ফেরা ও আড্ডা দেয়ার সময় ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মারুফ হোসেন, জাহিদুল ইসলাম ও ভূবনঘর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মিজানকে আটক করা হয়।

এ সময় পুলিশ তাদের অদ্ভুত ধরনের চুলের কাটিং দেখে তাদের চুল কেটে দেয়। পরে তাদের অভিভাবকরা এসে মুচলেকা দিয়ে তাদেরকে নিয়ে যায়।

এ বিষয়ে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ আহাম্মদ জানান, মার্জিতভাবে চুলকেটে ও ইউনিফর্ম পরে স্কুলে যেতে হবে। ইভটিজিং এবং বখাটেপনা রোধ করতে ও তাদেরকে বিদ্যালয়গামী করতে এ ধরনের অভিযান চালানো হয়েছে এবং এমন অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net