নিজস্ব প্রতিবেদক : গুম হওয়া বিএনপির নেতাকর্মীদের অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবী জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি এ্যাড.মজিবর রহমান সরোয়ার।
আজ শুক্রবার (৩০আগষ্ট) আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুম হওয়া বরিশাল মহানগর ছাত্রদল নেতা ফিরোজ খান কালু ও তার ছোট ভাই মিরাজ খান’র পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করে খোঁজ খবর নেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি এ্যাড.মোঃমজিবর রহমান সরোয়ার সহ-দলীয় নেতৃবৃন্দ।
সাবেক হুইপ সরোয়ার সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে গুম হওয়া বিএনপি ও সাধারন মানুষের পরিবার গুলো তাদের সন্তান ও সস্বজনদের ফিরে আসার স্বপ্ন নিয়ে অপেক্ষায় পথের দিকে চেয়ে থাকে প্রতিনিয়ত। সরকার নিখোঁজ বা গুম হওয়া নেতা কর্মীদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে ব্যার্থ হলে তার দায় দ্বায়িত্ব এরিয়ে যেতে পারবেনা। এর জন্য আওয়ামীলীগ সরকারকে একদিন বিচারের আওতায় আসতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে প্রতিনিয়ত দেশের মানুষ গুম,খুন,ধর্ষন,নির্যাতনের শিকার হচ্ছে। যা অতীতের যেকোনো সময়কে ছাড়িয়ে গিয়েছে। বিচার বিভাগ,প্রশাসন, গনমাধ্যমকে সরকার তার দলীয় সংগঠনে রুপান্তরিত করেছে। উন্নয়নের কথা বলে দেশের গনতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। দেশের অর্থনীতি আজ ধংসের দ্বার প্রান্তে , দলীয় ব্যাবসায়ি সিন্ডিকেটকে ব্যাবহার করে আ’লীগ শেয়ার বাজার, ব্যাংক,বীমা, সঞ্চয় পত্র থেকে হাজার কোটি টাকা লুটে খাচ্ছে।
বরিশালের সাবেক মেয়র সরোরার আরও বলেন, স্বাধীন বাংলাদেশের ৩ বারের নির্বাচিত সাবেক প্রধান মন্ত্রী জনপ্রিয় নেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় ফর্মায়েসী রায়ের মাধ্যমে জেলে আটকে রেখেছে অবৈধ আওয়ামীলীগ সরকার। উচ্চ আদালতের কাছে বার বার জামিন চাওয়ার পরে বার বার তাদের দলীয় আইনজীবী এটর্নি জেনারেলের মাধ্যমে জামিনে ভেটো দিচ্ছে। খালেদা জিয়াকে নিয়ে সরযন্ত্রে লিপ্ত সরকার। জেলের ভিতর খালেদা জিয়া নিরাপদ নয়।যেকোন সময় তার বড়ধরনের ক্ষতি করতে পারে সরকার। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবী জানান সরোয়ার।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply