মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৬

শিরোনাম :
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি পটুয়াখালীতে গরু কেনার সময় জাল নোট সরবরাহ, যুবককে ১০ বছরের সাজা বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অনশন বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শেখ হাসিনাকে ফেরাতে শিক্ষকদের গোপন তৎপরতা, ব্যবস্থা নিচ্ছে পবিপ্রবি প্রশাসন ‘আইফোনের’ জন্য বিক্রি, উদ্ধার হওয়া শিশুর ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্যোগ দক্ষিণাঞ্চলে ১০ ঘণ্টার বেশি লোডশেডিং, বিপাকে জেলেরা আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ শেবাচিমের পরিচালনা কমিটিতে সাংবাদিক নেতা আমিনুল ইসলাম খসরু ঝালকাঠিতে মুরগিবাহী পিকআপ গাছের সঙ্গে ধাক্কা, হেলপার নিহত, আহত ৩
বরিশালে এরশাদের কুলখানী উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল

বরিশালে এরশাদের কুলখানী উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল

dynamic-sidebar

পারভেজ সিকদার ॥ সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এর কুলখানী উপলক্ষে বরিশাল মহানগর জাতীয় পার্টির উদ্যোগে আজ সকালে জাতীয় পার্টির সদর রোডস্থ কার্যালয়ে কুরআন খতম করা হয়।

এছাড়া আজ আসর বাদ গাজী মিলনায়তনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

উক্ত দোয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল মহানগর জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. এ কে এম মুরতজা আবেদীন।

দোয়া মোনাজাত পরিচালনা করেন জাতীয় ওলামা পার্টির বরিশাল মহানগর সভাপতি মোঃ এনায়েতুর রহমান তালুকদার।

দোয়া মোনাজাতে উপস্হিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সাধারন সম্পাদক গোলাম মোর্শেদ চুন্নু, সহ সভাপতি বাছেদ তালুকদার,সাংগঠনিক সম্পাদক এ কে. এম.মোস্তফা,যুগ্ন সাধারন সম্পাদক এবি এম হালিম হাওলাদার,কাজল সিকদার যুগ্ন সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন তালুকদার,জাতীয় যুব সংহতির জেলা সভাপতি এ্যাড সরদার এনায়েতুর মোস্তফা,জাতীয় যুব সংহতির মহানগর সদস্য মনির মিরা,জাতীয় শ্রমিক পার্টির মহানগর সভাপতি নাইমুর রহমান নয়ন,সাধারন সম্পাদক মোঃ আলী হোসেন,সেচ্ছাসেবক পার্টির মহানগর সাধারন সম্পাদক খন্দকার জুয়েল,আদর্শ মানব কল্যান সোসাইটির সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ, জাতীয় ছাত্র সমাজ মহানগর সভাপতি আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহিন মাসুদ,মোঃ শাফিন,লাল মিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মোনাজাত অনুষ্ঠানে পল্লীবন্ধু এরশাদের রুহের মাগফিরাত কামনা সহ দেশবাসীর শান্তির জন্য দোয়া করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net