, ,

শিরোনাম :
বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক গৌরনদীর ৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান পটুয়াখালীর হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত কলেজের অধ্যক্ষ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না সরোয়ার ডেঙ্গু আক্রান্ত মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে

ফেসবুকে মানহানির অভিযোগে পঙ্কজ দেবনাথের মামলা

dynamic-sidebar

অনলাইন ডেস্ক ॥ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর স্ট্যাটাস ও ছবি পোস্ট করার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন। গতকাল রবিবার দায়ের করা এই মামলার আসামিরা হলেন- জনৈক লাল ভাই, মিনা ফারাহ, আলম শুভ, শিপন মাহমুদ পরদেশী ও রাজন রহমান রুমি। পঙ্কজ দেবনাথ বরিশাল-৪ আসনের বর্তমান সংসদ সদস্য।

পঙ্কজ দেবনাথ ঢাকার ওই ট্রাইব্যুনালে হাজির হয়ে এ মামলা করলে বিচারক আস সামছ জগলুল হোসেন কাউন্টার টেরোরিজম ইউনিটকে আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

ট্রাইব্যুনালে পঙ্কজ দেবনাথ বলেন, অন্য ছবি দিয়ে ফেক আইড খুলে স্যোশাল মিডিয়াতে খুব বাজেভাবে তা উপস্থাপন করা হচ্ছে। এতে আমি হেয় হচ্ছি। আর এতে আমি ও আমার দলের ইমেজ নষ্ট হচ্ছে। আমি এর সুষ্ঠু তদন্ত চাই।

পঙ্কজ দেবনাথের পক্ষে তাপস কুমার পাল, তপো গোপাল ঘোষ ও মানোয়ার মোর্শেদ শিশির মামলার শুনানি করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পঙ্কজ দেবনাথের নাম গোপন করে এবং কখনো কখনো নাম প্রকাশ করে বিভিন্ন ফেসবুক আইডি থেকে তার ছবি না হওয়া সত্ত্বেও মিথ্যা বর্ণনায় গত ২৬ আগস্ট প্রচার করে। তা এখনও প্রচারিত হচ্ছে এবং ইউটিউব, ফেসবুক ও অন্যান্য যোগাযোগ মাধ্যমে প্রচার করায় পঙ্কজ দেবনাথের মানহানি হয়। এ বিষয়ে পঙ্কজ দেবনাথ অবগত হওয়ার সঙ্গে সঙ্গে তার পিএস মোহাম্মদ রিয়াজুল ইসলামের মাধ্যমে ধানমন্ডি থানায় গত ২৭ আগস্ট একটি জিডি করেন। তা সত্ত্বেও আসামিরা বাদীর নামে আপত্তিকর স্ট্যাটাস এবং ছবি পোস্ট করে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net