মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:০১

শিরোনাম :
তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ লঞ্চে বরিশাল সফরে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন ভিমরুলির পেয়ারার
বরিশালে ফুটপাত দখল করে চলছে রমরমা বাণিজ্য, ভোগান্তিতে নগরবাসী

বরিশালে ফুটপাত দখল করে চলছে রমরমা বাণিজ্য, ভোগান্তিতে নগরবাসী

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ ফুটপাত, পায়ে চলার পথ। অথচ এই পথের অনেকটাই রয়েছে বিভিন্ন ব্যক্তি কিংবা ব্যবসায় প্রতিষ্ঠানের দখলে। তাই ঝুঁকি নিয়েই রাস্তার পাশ দিয়ে হাঁটতে হচ্ছে পথচারীদের। বরিশাল নগরীতে ফুটপাত দখল করে চলছে স্টীল আলমারির রমরমা বাণিজ্য। ফলে রাস্তায় চলতে গিয়ে চরম বিপাকে পড়ছেন পথচারীরা।

ফুটপাত দখলমুক্ত রাখতে আইনের কঠোর প্রয়োগ জরুরি বলে মন করছেন ভুক্তভুগীরা।

নগরীর হাসপাতাল রোড ঘুরে দেখা যায়, দীর্ঘদিন ধরেই ফুটপাথ দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন কিছু স্টীল আলমারির প্রতিষ্ঠান। স্থানীয় সূত্রে জানা যায়, মেসার্স জাকির স্টিল হাউজ, প্রিন্স স্টীল হাউজ, নিউ মা স্টীল হাউজ, সুমন স্টীল হাউজ, শান্ত স্টীল হাউজসহ বিভিন্ন প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ফুটপাতসহ রাস্তা দখল করে ব্যবসা চালিয়ে আসছে। যার ফলশ্রুতিতে ভোগান্তিতে পরছে অমৃত লাল দে মহাবিদ্যালয়ের শিক্ষার্থীসহ রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া পথচারীরা।

তাছাড়া নাম না বলা শর্তে একাধিক সূত্র জানায়, এসব বিষয়ে কেউ কিছু বলতে গেলে মেসার্স জাকির স্টিল হাউজের স্বাত্বাধীকারী ও কর্মচারীরা বলে, সিটি করর্পোরেশনের সাথে তাদের ভালো সম্পর্ক রয়েছে। ভালো সম্পর্ক মানেই কি অবৈধ ভাবে রাস্তাসহ ফুটপাত দখল করে ব্যবসা চালানো, এমনটাই প্রশ্ন সবার মনে।

ভুক্তভূগীরা মনে করেন, অদৃশ্য শক্তির জোড়ে চলছে এই অবৈধ রমরমা বাণিজ্য। রাকিব নামের এক শিক্ষার্থী জানায়, আমাদের এই রাস্তা দিয়ে সব সময় কলেজে আসতে হয়, কিন্তু এই স্টীল আলমারির দোকান গুলো ফুটপাতসহ রাস্তা দখল করে রাখায় আমাদের বাধ্য হয়ে ফুটপাত ছেড়ে রাস্তা দিয়ে হাটতে হচ্ছে।

ইতিপূর্বে রাস্তা দিয়ে হাটতে গিয়ে দূর্ঘটনার স্বীকার হয়েছে কলেজের অনেক ছাত্র-ছাত্রী। বারবার কলেজ কর্তপক্ষসহ, স্থানীয়রা এসকল ব্যবসায়ীদের বললেও কর্নপাত করছে না তারা। তাই সিটি করর্পোরেশন ও প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছেন তারা। এদিকে রয়েছে স্বাস্ত্য ঝুকিও। এই দোকান গুলো ফুটপাতসহ রাস্তায় বসে আলমারি গুলো রং করায় ক্যামিক্যাল পথচারীদের শরীরে প্রবেশ করছে। যে রংয়ের মধ্যে রয়েছে ক্ষতিকারক পাউডার, লিকুইড এবং কেমিক্যাল।

এব্যাপারে শেরে-বাংলা মেডিকেলের বহির বিভাগ (মেডিসিন) ডাঃ নুরুন্নবী তুহিন জানান, স্টীল আলমারিতে ব্যবহারিত ক্ষতিকারক রং শ্বাসের সাথে মানব দেহে প্রবেশ করে শ্বাসকষ্ট, ক্যান্সার, হার্ট-এর্টাক, লিভার সিয়োসিস সহ নানাবিধ জীবননাশের মতো রোগ হওয়ার প্রবণতা দেখা দেয়। এছাড়া স্কীন সমস্যাতো রয়েছেই। শুধু যে পথচারীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, কেমিক্যালগুলো বাতাসে ভেসে বেড়ানোর কারনে আশেপাশে বসবাসরত মানুষদেরও ক্ষতি হচ্ছে।

বরিশাল সিটি করর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানায়, আইন অমান্য করে যারাই ফুটপাত দখল করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net