শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৭

শিরোনাম :
পটুয়াখালীতে সাংবাদিকদের সাথে র‌্যাব-৮ এর মতবিনিময়

পটুয়াখালীতে সাংবাদিকদের সাথে র‌্যাব-৮ এর মতবিনিময়

dynamic-sidebar

সুনান বিন মাহাবুব॥ সদ্য যোগদানকৃত পটুয়াখালী র‌্যাব-৮ এর অধিনায়ক মোঃ রইস উদ্দিন পটুয়াখালীতে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

আজ সকাল ১১ টায় সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালীর এবং বরগুনার সকল সাংবাদিক বৃন্দ।

বর্তমান পটুয়াখালী পরিস্থিতি যাতে সুষ্ঠ এবং স্বাভাবিক থাকে সে ব্যপারে সকলের সহযোগীতা চেয়েছেন র‌্যাব কমান্ডার রইস উদ্দিন।

তিনি আরও উল্লেখ করেন, পটুয়াখালীতে কোথাও কোনো অঘটন ঘটলে র‌্যাব- কে জানালে তারা যথাসম্ভব ব্যবস্থা নিবেন। তিনি আগেও যেখানে কর্মরত ছিলেন সেখানের আইন সৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখেছেন এবং বর্তমানে কর্মরত পটুয়াখালী জেলার আইন সৃংখলা সুষ্ঠ এবং স্বাভাবিক রাখবেন বলে উল্লেখ করেছেন।

সকল সাংবাকিদের অপরাধের তথ্য আদান প্রদানের মাধ্যমে র‌্যাব-৮ কে সহযোগীতা করার আহ্ববান জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net