মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৭

শিরোনাম :
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি পটুয়াখালীতে গরু কেনার সময় জাল নোট সরবরাহ, যুবককে ১০ বছরের সাজা বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অনশন বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শেখ হাসিনাকে ফেরাতে শিক্ষকদের গোপন তৎপরতা, ব্যবস্থা নিচ্ছে পবিপ্রবি প্রশাসন ‘আইফোনের’ জন্য বিক্রি, উদ্ধার হওয়া শিশুর ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্যোগ দক্ষিণাঞ্চলে ১০ ঘণ্টার বেশি লোডশেডিং, বিপাকে জেলেরা আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ শেবাচিমের পরিচালনা কমিটিতে সাংবাদিক নেতা আমিনুল ইসলাম খসরু ঝালকাঠিতে মুরগিবাহী পিকআপ গাছের সঙ্গে ধাক্কা, হেলপার নিহত, আহত ৩
দেশে বঙ্গবন্ধুর পরিবার থেকে ফুটবল খেলার আধুনিকতার সৃষ্টি করে গেছে- জাহিদ ফারুক

দেশে বঙ্গবন্ধুর পরিবার থেকে ফুটবল খেলার আধুনিকতার সৃষ্টি করে গেছে- জাহিদ ফারুক

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ বরিশালে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব- ১৭) কিশোর বরিশাল সদর উপজেলা ইউনিয়ন প্রর্যায়ে ফাইনাল খেলায় চড়বাড়িয়া ইউনিয়ন- টুঙ্গিবাড়িয়া ইউনিয়নকে ৩- ১ গোলে হারিয়ে দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে।

আজ শুক্রবার (১৩ই) সেপ্টেম্বর বিকালে শহীদ আঃ রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বরিশাল সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়ন ও টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন ফাইনাল খেলায় মোকাবেলা করেন।

চ্যাম্পিয়ান দলের হাতে ট্রফি তুলে দেয়ার পূর্বে খেলার প্রধান অতিথি পাণি সম্পদ প্রতি মন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বলেন, এদেশ স্বাধীন হওয়ার পরপরই জাতীর জনক বঙ্গবন্ধুর পরিবারের সন্তান শেখ কামাল আবহনী ক্রিড়া চক্র ক্লাবের মাধ্যমে ফুটবল খেলার আধুনিকতার সৃষ্টি করে গেছে।

তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী আজ খেলা-ধুলার মান উন্নয়নের জন্য সর্বাত্বক কাজ করছেন সেই ধারায় আজ আমরা খেলা-ধুলার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মাটিতে সুন্দর খেলা উপহার দিয়ে বাংলাদেশের মান উজ্জল করেছে এদেশের খেলোয়ার সন্তানরা।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী সবসময়ে মনে করেন সুস্থ সবল জাতী গড়তে হলে খেলাধুলার কোন বিকল্প নেই তাই তিনি প্রতিটি জেলা ও উপজেলার খেলার মাঠগুলোকে উপযোগী করে তোলার নির্দেশ দিয়েছেন।

তাই তোমরা মোবাইলের পিছনে সময় ব্যায় না করে পড়াশুনার সাথে খেলায় মনোযোগী হবে একদিন তোমরাই বিদেশের মাঠিতে সুন্দর খেলা উপহার দিয়ে নিজেকে একজন শ্রেষ্ট্র খেলোয়ার হিসাবে গড়ে তুলবে।

এজন্য প্রতিমন্ত্রী প্রতিটি অবিভাবকরা যেন তাদের ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি মনোযোগী হিসাবে গড়ে তোলার আহবান জানান।

বরিশাল জেলা প্রশাসন ও বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেনের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন বরিশাল স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, বরিশাল চড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব হোসেন সুরুজ।

এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় ক্রিড়া সংস্থার সভাপতি আসাদুজ্জামান খসরু, বিভাগীয় ক্রিড়া সংস্থার কোষাধাক্ষ মুজিবুল হক,জেলা ফুটবল এসোসিয়েশনের সম্পাদক জাহিদুল ইসলাম মিলন, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন সহ বিভিন্ন প্রশাসন ও ক্রিড়ামোদী কর্মকর্তারা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

ফাইনাল খেলায় চড়বাড়িয়া দলের নাদিম মাহমুদ একাই দুটি গোল করে দলকে চ্যাম্পিয়ান করার পথে এগিয়ে দেন। অপরদিকে বিজিত দল টুঙ্গিবাড়িয়া দলের পক্ষে শহিদুল ১টা গোল পরিশোধ করেন।

এবারের টুর্নামেন্টে চড়বাড়িয়া ইউনিয়ন দলের নাদিম মাহমুদ ৪টি গোল করে শ্রেষ্ট গোলদাতার গৌরব অর্জন কর্ েঅপরদিকে একই দলের নাঈম ম্যান অব দ্যা ম্যাচ খেলোয়ার হওয়ার গৌরব অর্জন করেন।

পড়ে প্রধান অতিথি পাণি সম্পদ প্রতি মন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বিজয়ী ও বিজিত দলের খেলোয়ার সহ কর্মকর্তাদের হাতে ট্রপি তুলে দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net