মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৬

শিরোনাম :
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি পটুয়াখালীতে গরু কেনার সময় জাল নোট সরবরাহ, যুবককে ১০ বছরের সাজা বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অনশন বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শেখ হাসিনাকে ফেরাতে শিক্ষকদের গোপন তৎপরতা, ব্যবস্থা নিচ্ছে পবিপ্রবি প্রশাসন ‘আইফোনের’ জন্য বিক্রি, উদ্ধার হওয়া শিশুর ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্যোগ দক্ষিণাঞ্চলে ১০ ঘণ্টার বেশি লোডশেডিং, বিপাকে জেলেরা আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ শেবাচিমের পরিচালনা কমিটিতে সাংবাদিক নেতা আমিনুল ইসলাম খসরু ঝালকাঠিতে মুরগিবাহী পিকআপ গাছের সঙ্গে ধাক্কা, হেলপার নিহত, আহত ৩
বরিশালে ভাইস চেয়ারম্যানের শয্যাপাশে প্রতিমন্ত্রী

বরিশালে ভাইস চেয়ারম্যানের শয্যাপাশে প্রতিমন্ত্রী

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ হাসপাতালে ভর্তি অসুস্থ বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধুকে দেখতে গেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি। আজ শুক্রবার সন্ধ্যায় সদর হাসপাতালে ছুটে যান তিনি।

এসময় তার সাথে বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা মাহামুদুল হক খান মামুন এবং সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম হাসপাতালে গিয়ে প্রথমে ভাইস চেয়ারম্যানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেয় এবং চিকিৎসকদের কাছেও অগ্রগতি সম্পর্কে জানতে চান।

পরবর্তীতে হাসপাতালে চিকিৎসরত রোগীদের সাথেও কথা বলেন এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে অবগত হন।

এর আগে গতকাল বৃহস্পতিবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net