বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১০

আবারও সারা বিশ্বে কনসার্ট করতে চাই: ম্যাডোনা

আবারও সারা বিশ্বে কনসার্ট করতে চাই: ম্যাডোনা

dynamic-sidebar

২৭ বছর আগে আধুনিক পপ গান নিয়ে কনসার্ট শুরু করেছিলেন মার্কিন সঙ্গীতশিল্পী ম্যাডোনা। সেইসব কনসার্ট দিয়ে সারাবিশ্বে পরিচিত হয়ে উঠেন ম্যাডোনা। আর ব্যাপক জনপ্রিয়তা পায় তার পপ গান।
সম্প্রতি এই সঙ্গীততারকার সঙ্গে কথা বলেন বিবিসির মার্ক স্যাভেজ।
সেই সাক্ষাৎকারে ম্যাডোনা তার ভবিষ্যত পরিকল্পনা কথা জানান।
ম্যাডোনা বলেন, ‘বিশ্বজুড়ে অনেক শো করেছি…আবার নতুন করে সেই ধরনের শো করতে চাই। আমি এখন পছন্দ করি এমন শো; যেখানে সরাসরি শ্রোতাদের সঙ্গে কথা বলা যায়। এখন আমি এমনটাই খুঁজছি। এখন শুধু অন্যদের আনন্দিত করতে চাই না; অন্যদের কাছ থেকে আনন্দ পেতেও চাই।’
মার্কিন এই সঙ্গীতশিল্পী বলেন, ‘এখন শুধু গান দিয়ে নয়; নৃত্যশিল্পী জাদুর ও জোকারদের মতো শ্রোতাদের আনন্দ দিতে চাই।’
‘রিবেল হার্ট টুর’-এ ৮০টির মতো শো করেছেন ম্যাডোনা। তা থেকে আয় হয়েছে ১৭ কোটি মার্কিন ডলার। গান গেয়ে হয়েছেন সবচেয়ে বেশি আয়ের গায়িকা।
সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম ও গানের গায়িকাও ম্যাডোনা। বিলবোর্ড টু হান্ড্রেড চার্টের এক নম্বরে স্থান পেয়েছে ৫৯ বছর বয়সী এই সঙ্গীত তারকার আটটি অ্যালবাম।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net