শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪০

শিরোনাম :
মধুচন্দ্রিমার রেশ না কাটতেই সংসার ভাঙল মিলার

মধুচন্দ্রিমার রেশ না কাটতেই সংসার ভাঙল মিলার

dynamic-sidebar

মাত্র মাস চারেক আগে বিয়ে হয়েছে পপ গায়িকা মিলার। এখনও মধুচন্দিমার রেশ কাটেনি। এর মধ্যেই সংসারে বেজে উঠেছে ভাঙ্গনের সুর।
বৈমানিক পারভেজ সানজারি ও মিলার মধ্যে রোববার আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হয়েছে বলে জানিয়েছেন গায়কিা নিজেই।
চলতি বছরের ১২ই মে আনুষ্ঠানিকভাবেই বিয়ে হয় তাদের। টানা ১০ বছর প্রেমের পর বিয়ে বন্ধনে আবদ্ধ হন তারা।
ডিভোর্সের কারণ হিসেবে জানা গেছে, বিয়ের পরপরই মনোমালিন্য শুরু হয় দুজনের মধ্যে। প্রায়ই ঝগড়া হতে থাকে দুজনের মধ্যে। এছাড়া এক পর্যায়ে মিলা স্বামী পারভেজ সানজারি`র বিরুদ্ধে মামলা করতে বাসা থেকে বের হন। যদিও পরিবারের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বিষয়টি মামলা পর্যন্ত গড়ায়নি। বিষয়টির জের ধরেই ডিভোর্সের ঘটনা ঘটে তাদের মধ্যে।
ডিভোর্সের ব্যাপরে মিলা বলেন, এ ব্যাপারটি আমার জন্য খুব কষ্টের ও দুঃখের। তবুও আপনাদের জানাতে হচ্ছে, এতোদিনের প্রেমের সম্পর্কের পরে বিয়ে করেও টিকিয়ে রাখতে পারছি না বলে কষ্ট লাগছে। কোনো মেয়েই চাই না তার ডিভোর্স হোক। কিন্তু আমাদের মানসিক সম্পর্কের এতই টানাপোড়েন চলছে যে আমরা তা আর দীর্ঘায়িত করতে চাই না। জোর করে লোক দেখানো সম্পর্ক টিকিয়ে রাখলে হয়তো ভবি্ষ্যতে আরো খারাপের দিকে যেতে পারে। যে গানের জন্য আমি মিলা হয়েছি সে গান নিয়েই তার নানা প্রব্লেম। আমি গায়িকা মিলাকে বাচিয়ে রাখতেই এ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net