, ,

শিরোনাম :
আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি বরিশালে গুড়িয়ে দেওয়া হল তিনটি অবৈধ ইটভাটা
আগামী মাসেই বন্ধ হচ্ছে বরিশালের ব্যাটারি চালিত রিক্সা ও হলুদ ইজিবাইক

আগামী মাসেই বন্ধ হচ্ছে বরিশালের ব্যাটারি চালিত রিক্সা ও হলুদ ইজিবাইক

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেট্রোপলিটন এলাকার সকল সড়কে ব্যাটারি চালিত রিক্সা ও হলুদ ইজিবাইক চলাচল নিষিদ্ধ করা হচ্ছে। যদিও প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র নগরের গুরুত্বপূর্ণ ও যানজটবহুল এলাকায় এ যানবাহনগুলো নিষিদ্ধ করা হয়েছে। আর নাগরিকদের ভোগান্তি লাঘবে সময়ের সাথে সাথে বেশ কয়েকটি ধাপে বরিশাল মেট্রোপলিটন এলাকার সকল সড়কে ব্যাটারি চালিত রিক্সা ও হলুদ ইজিবাইক চলাচল নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগ।

বরিশাল বরিশাল মেট্রোপলিটন পুলিশের সূত্রে জানাগেছে, প্রথম ধাপে আগামী ১ অক্টোবর থেকে জিলা স্কুল মোড় থেকে জেলখানা মোড় পর্যন্ত, কাকলীর মোড় থেকে সিটি করপোরেশনের মোড় হয়ে সেটেলমেন্ট অফিস মোড় পর্যন্ত, ডাচবাংলা ব্যাংকের মোড় থেকে গির্জামহল্লা হয়ে ফলপট্টির মোড়, ভাটারখাল ক্রসিং থেকে ডিসি অফিস গেট, সিটি করপোরেশনের মোড় ও ফলপট্টির মোড় হয়ে চকের পুল পর্যন্ত উচ্চ আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হলুদ ইজিবাইক চলাচল নিষিদ্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা কার্যকর করার লক্ষে এরই মধ্যে বরিশাল বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নগরে মাইকিং ও প্রচার-প্রচারণা করা হচ্ছে।

সার্বিক বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মোঃ খায়রুল আলম বলেন, বরিশাল মেট্রোপলিটন এলাকার গুরুত্বপূর্ণ সড়ক সমূহের যানজট নিরসন এবং সর্বসাধারনের চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ সড়ক গঠনের লক্ষে উচ্চ আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ব্যাটারিচালিত রিক্সা ও হলুদ ইজিবাই চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

প্রথম ধাপে নগরের প্রাণকেন্দ্র ঘিরে বেশ কয়েকটি সড়কে আগামী ১ অক্টোবর থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলেও পরবর্তীতে পর্যায়ক্রমে মেট্রোপলিটন এলাকার সড়কে এ যানবাহনগুলো চলাচল নিষিদ্ধ করা হবে।

আর জনগনের ভোগান্তি লাঘবে পর্যায়ক্রমে বন্ধের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net