মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৯

শিরোনাম :
কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

বরিশালে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মিভূত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদের সামনে ফকিরের হাট বাজারে মঙ্গলবার দিবাগত গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

বাজারের ব্যবসায়ীরা জানান, ভোর রাতে আকস্মিক বাজারের নজরুল ইসলামের মুদি দোকানে আগুন জ্বলতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান পার্শ্ববর্তী লোকমান, হাবিব, জসিম এবং জাহাঙ্গীরের মুদি দোকানে ছড়িয়ে পরে। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ১০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মিভূত ও তিনটি প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, চারটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net