বরিশালের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কাগজপত্রবিহীন অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত থাকবে। আর এ অভিযানে র্যাব-৮ এর সদস্যদের সাথে উপস্থিত থাকবেন বরিশাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন’র নেতৃবৃন্দ। গতকাল র্যাব-৮’র উপ অধিনায়কসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বরিশাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন’র নেতৃবৃন্দদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে বৈঠকের পরপরই এই সংগঠনের পক্ষ থেকে সকল সদস্যের কাছে এ সংক্রান্ত চিঠি প্রেরণ করা হয়েছে। চিঠিতে সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের সর্তক করা হয়েছে। বেলা ১১ টায় র্যাব-৮ এর রূপাতলীস্থ কার্যলয়ে প্রায় ২ ঘন্টা অনুষ্ঠিত মতবিনিময় সভায় বরিশালের স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান গুলোতে করণীয় বিষয়ক নানামুখি পদক্ষেপ হাতে নেয়া হয়। সেই লক্ষ্যে র্যাব-৮’র করনীয় বিষয়ক অংশ হিসেবে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট’র নেতৃত্বে প্রতিদিনই বরিশাল নগরীসহ বিভিন্ন জেলা ও উপজেলার সকল ডায়াগনস্টিক ও ক্লিনিক এবং হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালত হবে। আর এ প্রতিটি অভিযানে সাথে একাত্বতা প্রকাশ করে অংশ নিবে বরিশাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন’র কোন না কোন সদস্য কিংবা নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর সোহেল আহমেদ প্রিন্স বলেন, বরিশালের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন সহ যাতে সাধারণ জনগন প্রাপ্ত স্বাস্থ্য সেবা পায় তার লক্ষ্যে দ্রæততার সাথে র্যাব-৮ এর যা যা করণিয় তা করা হবে। সে কারনেই মঙ্গলবার ভ্রাম্যমান আদালত অভিযান চালানো হয়েছে। তিনি আরো বলেন, আমাদের মূল লক্ষ্য মানুষ যেন সঠিক সেবা পায়। তাই আগামীতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। এর অভিযান গুলোতে তিনি বরিশাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতা চেয়েছেন। সভায় বরিশাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন’র নেতৃবৃন্দদের পক্ষ থেকে মঙ্গলবারের অভিযানে জরিমানার বিষয় জানাতে চাওয়া হলে উপ অধিনায়ক বলেন, ওই অভিযানে যে সকল ডায়াগনস্টিক গুলোতে জরিমানা আদায় করা হয়েছে তা আইনের মধ্যে থেকেই। বরং ওদের অনেক ক্ষেত্রে ছাড় দেয়া হয়েছে। কেননা রাজধানী ঢাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে এমন অপরাধ হলে সেখানে আরো অনেক টাকা জরিমানা আদায় করা হতো। বরিশালের রোগীর প্রেক্ষাপট হিসেব করেই এই সাজা দেয়া ভ্রাম্যমান আদালত। তাছাড়া বান্দ রোডস্থ লাইফ কেয়ার ডায়াগনস্টিক’র সেন্টারের কোন ধরনের কাগজপত্র ছিলো না। এমনকি ওই প্রতিষ্ঠানে যারা কর্মরত তারা নিজেরাই মুচলেকা লিখেছেন ডায়াগনস্টিক সম্পর্কে তাদের কোন ধারণা নেই। ফলে ওই ডায়াগনস্টিক সেন্টারে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সভায় বরিশাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন’র সভাপতি কাজী মফিজুল ইসলাম বলেন, বরিশাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন এর অন্তর্ভূক্ত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোর বৈধতা রয়েছে। এরপর বিগত দিনে অন্যায়ভাবে তাদের কাছ থেকে জেল-জরিমান আদায় করা হয়েছে। র্যাব-৮ এর উদ্দেশ্যের প্রতি একাত্বতা প্রকাশ করে তিনি কাউকে অহেতুক হয়রানী না করার জন্য অনুরোধ জানিয়ে বলেন, কেউ যেন ছোট অপরাধের জন্য বড় শাস্তি না পায়। সাথে প্রতিটি অভিযানের আগে বরিশাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনকে অবহিত করার প্রস্তাব রাখেন।
প্রায় দুই ঘন্টা অনুষ্ঠিত মতবিনিময় বরিশালের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে র্যাব-৮ এর সদস্যদের সাথে বরিশাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনকে যুক্ত করে নানামুখি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন র্যাব-৮এর সিনিয়র এএসপি জসিম উদ্দিন, এএসপি হাফিজ উদ্দিন, বরিশাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন’র যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিকু, ডাঃ মোঃ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ ডাঃ মোঃ আনোয়ার হোসেন, সমাজ সেবা সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সদস্য হালিম রেজা মোফাজ্জেল, কাজী আল মামুন, শোভন দাস প্রমুখ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply