, ,

শিরোনাম :
এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি বরিশালে গুড়িয়ে দেওয়া হল তিনটি অবৈধ ইটভাটা চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা নারীদের গোপন ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি মাদক বিক্রিতে বাধা, চা দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ
কাঠের গুঁড়া, ধানের ভুষি দিয়ে তৈরি হতো গুঁড়া মসলা!

কাঠের গুঁড়া, ধানের ভুষি দিয়ে তৈরি হতো গুঁড়া মসলা!

dynamic-sidebar

অনলাইন ডেস্ক: ধানের ভুষি, কাঠের গুঁড়া, রাসায়নিক রংয়ের সঙ্গে পচা কিছু মরিচ, হলুদ আর ধনিয়া মিশিয়ে তৈরি হচ্ছে বিশুদ্ধ গুঁড়া মসলা। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এ সব মসলা চোখ ধাঁধানো মোড়কে ভরে বাজারজাত করা হয়। খোলা বাজারে এ সব মসলা আবার ‘গ্যারান্টি’ দিয়ে বিক্রি করছেন দোকানীরা।

গতকাল (শুক্রবার) রাত ১১টায় শহরের সোনার বাংলা রোডে শ্রীমঙ্গলে গোপন সংবাদের ভিত্তিতে এ ধরনের একটি মসলা তৈরির মিলে অভিযান চালিয়ে ১২ বস্তা ধানের ভুষি, কাঠের গুঁড়া, মানবদেহের জন্য ক্ষতিকর রংসহ ভেজাল মসলা জব্দ করেছে পুলিশ।

অভিযানকালে পুলিশ উপজেলার জানা-উড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে রকিব মিয়াকে আটক করা হয়। এ সময় (পশুর খাবার) ১২ বস্তা ধানের ভুষি জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ আইনে ১০ হাজার টাকা জরিমানা করে মিলটি সিলগালা করা হয়।

ভেজাল মসলার মিলে চালানো এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন।

মাহমুদুর রহমান বলেন, শহরের বেশকিছু স্থানে একটি চক্র দীর্ঘদিন থেকে মসলার সঙ্গে কাঠের গুঁড়া, ধানের তুষ ও মানবদেহের জন্য ক্ষতিকর কাপড়ের রং মিশ্রণ করে ভেজাল মসলা উৎপাদন, বাজারজাত ও বিক্রি করছে। মানবদেহের জন্য ক্ষতিকর এসব ভেজাল মসলার অধিকাংশ ক্রেতাই নিম্নআয়ের মানুষ। ভেজাল মসলার বিষয়ে অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net