সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৯

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
ঝালকাঠিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে পুলিশের বাধা

ঝালকাঠিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে পুলিশের বাধা

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে পুলিশের বাধার কারণে যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি করতে পারেনি নেতা-কর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা রোববার সকালে আমতলা সড়কের দলীয় কার্যালয়ে সমবেত হয়। সেখান থেকে সকাল ১০টায় র‌্যালি বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়।

সামনে এগোতে না পেরে সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। পরে কার্যালয়ের ভেতরেই সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ করে।

জেলা যুবদলের সভাপতি জিএম আব্দুল সবুর কামরুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন।

এসময় বক্তারা খালেদা জিয়ার মুক্তি দাবি করেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net