বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৭

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ
জেএসসি-জেডিসি’র মঙ্গলবারের পরীক্ষাও পেছাল

জেএসসি-জেডিসি’র মঙ্গলবারের পরীক্ষাও পেছাল

dynamic-sidebar

অনলাইন ডেস্ক ॥ ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে বৈরী আবহাওয়ায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)-এর ১২ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠেয় পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের জানান, ১২ নভেম্বর অনুষ্ঠেয় জেএসসি গণিত পরীক্ষা আগামী ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

আর ১২ নভেম্বর অনুষ্ঠেয় জেডিসি পরীক্ষা আগামী ১৫ নভেম্বর (শুক্রবার) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

এর আগে ৯ নভেম্বরের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়। জেএসসির গণিত বিষয়ের পরীক্ষার পরিবর্তিত তারিখ ১২ নভেম্বর (মঙ্গলবার) এবং জেডিসি পরীক্ষা ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) নেওয়ার কথা ছিল।

ঘূর্ণিঝড়ের প্রভাবে এরপর ১১ নভেম্বরের (সোমবার) জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়। ১১ নভেম্বরের জেএসসি পরীক্ষা ১৩ নভেম্বর (বুধবার) এবং জেডিসি পরীক্ষা ১৬ নভেম্বর (শনিবার) একইসময়ে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষায় এবছর অংশ নিচ্ছে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী।

সূচি অনুযায়ী, ২ নভেম্বর থেকে জেএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল ১১ নভেম্বর। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে এখন পর্যন্ত তিন দিনের পরীক্ষা স্থগিত করতে হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net