শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩২

শিরোনাম :
বানারীপাড়ায় শেখ রাসেল স্মৃতি ফুটবল  টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বানারীপাড়ায় শেখ রাসেল স্মৃতি ফুটবল  টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

dynamic-sidebar

মোঃ জাকির হোসেন,বানারীপাড়া।। বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়নে গতকাল শেখ রাসেল আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় এলিভেন ফোর্সকে ১-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে  আউয়ার একতা সংঘ। খেলা শেষে বিজয়ী ও বিজীত উভয় দলের খেলোয়ারদের পুরুষ্কার বিতরন করা হয়। ১৭ নং আউয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়’র সভাপতি ও সৈয়দকাঠী ইউনিয়ন ছাত্রলীগ’র আহবায়ক মোঃ তানভীর আহম্মেদ বাবু’র সঞ্চালনায় উক্ত  পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে  প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা পরিষদের হ্যাট্রিক বিজয়ী চেয়ারম্যান ও বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান গনমানুষের প্রানের স্পন্দন আলহাজ্ব গোলাম ফারুক। এ সময় তিনি বলেন খেলাধুলা মনকে ভাল ও প্রফুল্ল রাখে। যুব সমাজকে  মাদক থেকে দুরে রাখে এছাড়া তিনি খেলাধুলার মান বজায় রাখতে সর্বাত্তক সাহায্য করবের বলে উপস্থিত সকলকে আচ্ছস্ত করেন।  সবাইকে মাদক, জঙ্গিবাদ ও ইভটিজিং কে না বলার আহব্বান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন সলিয়াবাকপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান ও গন মানুষের বন্ধু জিয়াউল হক মিন্টু,  সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আঃ মন্নান মৃধা সহ আ’লীগের নেতৃবৃন্দ ও অসংখ্য দর্শক।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net