মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৮

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫
বেজে উঠলো ববি শিক্ষক সমিতি নির্বাচনের ঘন্টা

বেজে উঠলো ববি শিক্ষক সমিতি নির্বাচনের ঘন্টা

dynamic-sidebar

শফিক মুন্সি::

আগামী ১১ই ডিসেম্বর অনুষ্ঠিতব্য বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনের প্রতিদ্বন্দী প্যানেল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, কার্যনির্বাহী কমিটি ২০২০ এর জন্য “আরিফ – খোরশেদ ” ও “জাফর – আবির” দুটি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নির্বাচন কমিশনের কাছে এই দুটি প্যানেলের মনোনয়ন জমা পরার তথ্য নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার ড. রেহেনা পারভিন। নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের সাথে সাথে শিক্ষার্থী – কর্মকর্তা – কর্মচারীদের মধ্যেও আগ্রহ লক্ষ্য করা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় সেখানে বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের কোনো প্যানেল নেই। বিগত দিনগুলো থেকে এখন অব্দি আওয়ামীপন্থী শিক্ষকদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হয়ে আসছে।‘আরিফ- খোরশেদ’প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন সাবেক শিক্ষক সমিতির সভাপতি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আরিফ হোসেন ও ‘জাফর-আবির’প্যানেলে সভাপতি প্রার্থী হয়েছেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক ভূতত্ত্ব ও  খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আবু জাফর মিয়া।

এছাড়া সাধারণ সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. তারেক মাহমুদ আবির ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম প্রার্থী হয়েছেন।

এক বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন ড. রেহেনা পারভিন এবং নির্বাচন কমিশনার মুহাম্মদ রাকিবুল ইসলাম ও মো. আবির হোসেন।

সভাপতি প্রার্থী আরিফ হোসেন জানান, শিক্ষক-শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আমারা বদ্ধপরিকর। শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা এবং কার্যনির্বাহী কমিটিকে আরও গতিশীল করে সবার অধিকার রক্ষায় আমরা কাজ করবো ।

আবু জাফর মিয়া বলেন, বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উচ্চ শিক্ষা, জীবনযাত্রার মান, গবেষণা নিয়ে কাজ করাসহ ছাত্র- শিক্ষকদের বিভিন্ন  সমস্যায় পাশে থাকার চেষ্টা করেছি। পরবর্তী সময়ে আমাদের সেই কাজের ধারা অব্যাহত রাখবো।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net