বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫২

শিরোনাম :
ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা
ববিতে কর্মচারী কল্যাণ পরিষদের নির্বাচন সম্পন্ন

ববিতে কর্মচারী কল্যাণ পরিষদের নির্বাচন সম্পন্ন

dynamic-sidebar

শফিক মুন্সি::

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কর্মচারী কল্যাণ পরিষদের (গ্রেড ১১-১৬) নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি – সম্পাদক হিসেবে মোঃ বনী আমীন ও মোঃ সাইদুইজ্জামান নির্বাচিত হয়েছেন। নতুন এ কমিটি আগামী এক (০১) বছরের জন্য দায়িত্ব পালন করবে। নির্বাচনে মোট ৭২ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ৬৯ জন৷

কর্মচারী কল্যাণ পরিষদের অন্যান্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি ইশরাত তামান্না, কোষাধ্যক্ষ মোঃ রোকনউজ্জামান,সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন সুমন ,সহ- সাংগঠনিক সম্পাদক ইলোরা আক্তারী , দপ্তর সম্পাদক মোঃ নুরউদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক নাদিরা ইয়াসমিন মুন্নী।

নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেন, মোঃ নাদিম মল্লিক, সৈয়দ বাহাউদ্দীন।

প্রধান নির্বাচন কমিশনার মোঃ হাফিজুর রহমান জানান, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষে নির্বাচনে অংশ নেওয়া সকলের মতামতক্রমে ফলাফল ঘোষণা করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net