শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২২

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
বরিশালে নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্ব পালন করলেন সুমনের নেতৃত্বে একদল আনসার সদস্য

বরিশালে নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্ব পালন করলেন সুমনের নেতৃত্বে একদল আনসার সদস্য

dynamic-sidebar

শেষ হয়ে গেল শারদীয় দূর্গোৎসব। প্রতি বছরের ন্যায় সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশ বাংলাদেশে পূজো পালনের জন্য হিন্দু ধর্মাবলম্বী মানুষের ঢল পড়েছে বাংলাদেশের বিভিন্ন পূজা মন্দিরে। বরিশালের বি.এম কলেজ রোডস্থ শতবর্ষী শ্রী শ্রী শংকর মঠে এবারও পূজোর আনন্দে পূজা উদযাপনের জন্য সকল হিন্দু ধর্মাবলম্বী লোকজন একত্রিত হয়েছিলেন। তাদের নিরাপদে এই ধর্মীয় উৎসব উদযাপন করার সহযোগিতার জন্য মোতায়েন করা হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে সকল স্তরে প্রতিনিয়তই বিশেষ ভূমিকা পালন করছেন আনসার সদস্যরা। পিসি মোঃ সুমনের নেতৃত্বে এখানে কাজ করছে একটি একনিষ্ঠ ও দায়িত্বপরায়ন আনসার বাহিনী। যার প্রতি মুহুর্তে সার্বক্ষণিক নিরাপত্তা ও শৃঙ্খলার দিকটি খেয়াল রাখছিলেন। জনসাধারণের মতামত জানতে গেলে তারা আনসার সদস্যদের কর্তব্যের প্রশংসা করেছেন এবং বলেছেন এভাবে যদি সকল স্তরে আনসার সদস্য মোতায়েন করা হয় তাহলে সকল প্রকার ধর্মীয় অনুষ্ঠান হবে সুন্দর ও সাবলীল। এছাড়া দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও তাদের বিশেষ ভূমিকার ব্যাপক প্রশংসা করে বলেছেন, তাদের এই দায়িত্ব পরায়নতা ও সহযোগিতামূলক মনোভাব দেখে তারাও অত্যন্ত খুশি। তারা আরো বলেন, এবারের পূজো এত ভীড় থাকা স্বত্বেও আনসার সদস্যদের দায়িত্বের কারণে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ একটি পরিবেশ বজায় ছিল। এছাড়াও শ্রী শ্রী শংকর মঠ মন্দির কমিটির সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক এবং পূজা উদযাপন কমিটি অন্যান্য নেতৃবৃন্দও এত সুন্দর ও শান্তিপূর্ণ একটি পরিবেশ উপহার দেয়ার জন্য পিসি মোঃ সুমনের নেতৃত্বের এই দলটির বিশেষ প্রশংসা ও আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন আমরা প্রতি বছরই আমাদের সকল বড় ধর্মীয় অনুষ্ঠানে তাদের সহযোগিতা কামনা করি।………………………

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net