, ,

শিরোনাম :
সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আখতারুজ্জামানের রিমান্ড শেষে আদালতে যে আবেদন জানালো পুলিশ ঝালকাঠিতে জমে উঠেছে আমড়ার ভাসমান হাট, বাড়ছে আবাদ ফের বাবা হলেন অলরাউন্ডার সাইফউদ্দিন দেশের আইনশৃঙ্খলার অবস্থা উদ্বেগজনক: জামায়াত আমীর ভোলায় তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ

বরিশালে লকডাউন কার্যকরে আরো কঠোর পুলিশ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক:শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ২ রোগির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হওয়ার পর বরিশাল জেলাকে লকডাউন ঘোষনা করেছে প্রশাসন। তার পাশাপাশি ওই দুই রোগীর গ্রামের বাড়ি ও কর্মস্থলের ওপর বিশেষ নজরাদারি জোরদার করেছে স্থানীয় প্রশাসন।

যারমধ্যে মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের বাসিন্দা আক্রান্ত হওয়ায় মুন্সি বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি মিলিয়ে ১ কিলোমিটার এলাকাকে আলাদাভাবে লকডাউনের আওতায় এনেছে উপজেলা প্রশাসন।

এছাড়া অপর করোনা পজেটিভ ব্যক্তির কর্মস্থল জনতা ব্যাংকের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়ন শাখা, ডিজিটাল ক্লিনিক নামে একটি স্বাস্থ্যসেবা প্রদান কেন্দ্র ওই ব্যক্তির বাড়িসহ ৮টি বাড়ি মিলিয়ে দশমিক ৫ কিলোমিটার এলাকা আলাদাভাবে লকডাউনের আওতায় আনা হয়েছে।

এদিকে লকডাউন ঘোষনার আগ থেকেই মেট্রোপলিটন ও জেলা পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী তাদের নজরদারি ও কার্যক্রম জোড়দার করায় বিগত কয়েকদিন ধরেই বরিশালে অঘোষিত লকডাউন চলে আসছিল। গত ৭ এপ্রিল থেকে বাহিরের জেলা ও উপজেলা হতে বরিশাল মহানগরীতে প্রবেশ রোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে চেকপোষ্ট বসায় পুলিশ।

একইভাবে কয়েকদিন আগে থেকেই জেলার প্রবেশ গেট গৌরনদী, আগৈলঝাড়া, বাকেরগঞ্জ, বানারীপাড়া উপজেলার প্রবেশ গেটে জেলা পুলিশ চেকপোষ্ট বসায়। বাহিরের জেলা ও উপজেলা হতে প্রবেশ রোধে খেয়া পাড়াপাড় বন্ধ করা সহ নজরদারী বাড়ায় প্রশাসন।

যদিও প্রশাসনিক এসব তৎপরতার ফাঁকেই প্রয়োজনের দোহাই দিয়ে অপ্রয়োজনে মানুষ ঘর থেকে বের হচ্ছে। তবে এবার আনুষ্ঠানিক লকডাউন ঘোষনার পর আইন-শৃঙ্খলা বাহিনী আরো কঠোর হয়েছে। রোববার দিবাগত রাত থেকেই মানুষকে নিজ ঘরে রাখতে এলাকা ভিত্তিক টহল বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া আজ সোমবার সকাল থেকেই নগরী ও জেলার উপজেলা পর্যায় বিভিন্ন সড়ক, মহাসড়কে চেকপোষ্ট ও টহলের মাধ্যমে পুলিশ সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

নগরী ও জেলার গেটওয়েগুলোতে নজরদারি বাড়িয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। জরুরি সেবায় নিয়োজিত ব্যতিত কোন যানবাহন বরিশালে বিশেষ করে নগরীতে প্রবেশ করেত দেয়া হচ্ছে না। নগরীতে প্রবেশ ঠেকাতে ১০টি চেক পোস্ট কাজ করছে।

এরমধ্যে এয়ারপোর্ট থানাধীন করাপুর স্টিল ব্রিজ, রহমতপুর মোড়, লাকুটিয়া সড়ক, নথুল্লাবাদ ও গড়িয়ার পাড়।

বন্দর থানাধীন (সাহেবের হাট) চেকপোস্ট রয়েছে লাহারহাট, তালুকদার হাট ও খয়রাবাদ ব্রিজে। কোতয়ালী মডেল থানার চেক পোস্ট রয়েছে কালিজিরা ব্রীজ ও রূপাতলীতে।

এছাড়া গৌরনদী-কালকিনী (ভূরঘাটা) সীমানায় যৌথ টহলের ব্যবস্থা করনসহ জিগজ্যাগ পদ্ধতির মাধ্যমে যানবাহন প্রবেশ মনিটরিং করার পাশপাশি পায়ে হেঁটে প্রবেশ বন্ধ করা হয়েছে।

সার্বিক বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম বলেন, হাসপাতালে চিকিৎসানেয়াসহ জরুরী সেবার আওতায় থাকা পরিবহন ও ব্যক্তিদের বাহিরে বরিশাল নগরীতে গত কয়েকদিন ধরেই কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তেমনি এখান থেকে কেউ বাহিরেও যেতে দেয় হয়নি।

আর পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে, যা বাস্তবায়নে পুলিশের সদস্যরা সড়ক, মহাসড়কে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।

তিনি আরো বলেন, প্রানঘাতি মহামারীর ভয়াবহ প্রকোপ থেকে নগরবাসীর সুরক্ষা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী, পুলিশের আইজিপি ও বিএমপি কমিশনার মহোদয়গণের নির্দেশনা মোতাবেক বরিশাল মেট্রোপলিটন একাকায় কেউ প্রবেশ ও বাইরে যেতে পারবেনা।

তিনি বলেন, নিজ নিজ অবস্থানে থেকে আমরা সবাই সচেতন হয়ে অপরকে সচেতন করে তুলতে পারলে মরনব্যাধি করোনা ভাইরাসের প্রকোপ থেকে আমরা নিরাপদে থাকবো। আর করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে অংশ নিতে সবাই ঘরে থাকুন। অযথা বিনা প্রয়োজনে কেউ ঘরের বাইরে বের হলে তাকে গ্রেফতার সহ আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, হোম কোয়ারেন্টিন, সামাজিক দুরত্ব নিশ্চিত করন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ বাহিনী প্রথম থেকেই এখানে কাজ করছে। আর বরিশাল জেলা বিশেষ করে বরিশাল মেট্রোপলিটন এলাকা বিভাগের বাকী জেলাগুলোতে যাওয়ার গেটওয়ে। তাই আমরা এখানে বেশকিছু চেকপোষ্ট বসিয়ে সম্পূর্ণভাবে যানবাহন নিয়ন্ত্রন করছি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net