, ,

শিরোনাম :
বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২

বরিশালে বাসদের আলোচনা সভা অনুষ্ঠিত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১১ টায় নগরীর ফকিরবাড়ি রোডস্থ মাতৃছায়া স্কুল সংলগ্ন বাসদ কার্যলয়ে শারীরিক দুরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার ইমনান হাবীব রুমনের সঞ্চলনায় উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল মেডিসিন বিশেষঞ্জ চিকিৎসক প্রফেসর এইচ.এম সরকার, বরিশাল জেলা বিএিনপি (দক্ষিণ) সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন,বাংলাদেশের ওয়াকার্স পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, মাক্সবাদী দল বরিশাল জেলা আহবায়ক সাইদুর রহমান,বরিশাল উদিচী সভাপতি সাংবাদিক সাইফুর রহমান মিরন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের বরিশাল শাখার সদস্য শেখ সুমন ও তরুন স্বোচ্ছাসেবী সংগঠন সদস্য কামরুন নাহার মোহনা।

এখানে উন্মুক্ত আলোচনা সভায় মেডিসিন বিশেষঞ্জ ডাঃ এইচ.এম সরকার বলেছেন আমাদের বর্তমান এই পরিস্থিতিতে মানুষকে করোনা সম্পর্কে অবহিত করার মাধ্যমে তাদেরকে সচেতন সৃষ্টি করার পাশাপশি তারা যেন শারীরিক দুরত্ব বজায় রেখে চলাচল করে।

একই সময় তিনি আরো বলেন লকডাউন করে বসে থাকলে চলবে না। কারা খাবার পাচ্ছেন না সেবিষয়ে খোঁজ নিয়ে তাদের মাঝে সুষ্ট খাবার বন্টন করতে হবে। মনে রাখতে হবে দারিদ্রদের ক্ষুদা করোনার চেয়ে ভয়ংকর। ক্ষুদাত্ব ব্যাক্তিদের শাষন দিয়ে আটকে রাখা যাবে না। তাই সমন্বিতভাবে সকলকে এক হয়ে কাজ করলে এর কিছুটা সমাধান করা সম্ভব বলে তিনি মনে করেন।

পাশাপাশি তিনি আরো বলেন কোনভাবেই রোগকে আড়াল করা যাবে না। যার যার যে সমস্যা আছে সেগুলো চিকিৎসকের কাছে পরিস্কারভাবে তুলে ধরার আহবান জানান।

বরিশাল জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন বলেন বর্তমান করোনা সংকটময়কালে জাতীয় প্রর্যায়ে থেকে শুরু জেলা, উপজেলা ও থানা প্রর্যায়ে সকলকে নিয়ে কমিটির মাধ্যমে এর সমস্যা সমাধান করা সম্ভব। একক বা পৃথকভাবে কাজ করে এ সমস্যা সমাধান করা সম্ভব নয় বলেই তিনি মনে করেন।

ওয়াকার্স পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু বলেন যতই মানুষকে গৃহবন্ধি করে রাখা হবে ততই খাদ্য সংকট দেখা দেবে। মানুষের পেটে ভাত না থাকলে সেতো রাস্তায় নামবে বেচে থাকার জন্য । এটা শুরুতেই প্রশাসনিকভাবে এই কার্যক্রম চালু করার প্রয়োজন ছিল।

বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী আমরা করোনা পাদুর্ভাব দেখা দেয়ার শুরুতেই সভা সমাবেশের মাধ্যমে,মেডিকেল কলেজ হাসপাতালকে আধুনীক করার প্রস্তাব সহ সতর্ক করার চেষ্টা করেছি তখন আমাদের নিয়ে বিরুপ মন্তব্য করেছে।

আমরা আমাদের সংগঠনের মাধ্যমে নগরীর বিভিন্নপ্রান্তে ঘুড়ে ঘুড়ে ১০ হাজার হ্যান্ডওয়াস তৈরী করে বিতরন করেছি, এবং সেই সাথে ১মুঠো চালের কর্মসূচির মাধ্যমে দুস্থ আসহায় মানুষের মাঝে সেবা প্রদান করা হয়েছে।

অন্যদিকে বাসদ বরিশাল জেলা কমিটি দুস্থ ও অসহায়দের জন্য মানবেতর বাজারের মাধ্যমে ফ্রি নিত্যপ্রয়োজনীয় খাদ্য সরবরাহ করে যাচ্ছি।
এই করোনা পরিস্থিতির সংকটময়কালে সাধারন অসহায় মানুষের জন্য রেশনিং প্রদ্ধতি চালু করার পাশাপাশি চিকিৎসকদের সু-রক্ষার মাধ্যমে রোগীদের সেবা দিতে তার ব্যবস্থা করার আহবান জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net