, ,

শিরোনাম :
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
নগরীর ২২ নং ওয়ার্ডের কর্মহীন মানুষের পাশে বরিশাল সিটি করপোরেশন

নগরীর ২২ নং ওয়ার্ডের কর্মহীন মানুষের পাশে বরিশাল সিটি করপোরেশন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস পরিস্থিতিতে বরিশাল নগরীতে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে ও সরাসরি তত্বাবধানে সোমবার রাত ৯টার দিকে ২২নং ওয়ার্ডের বিভিন্ন স্থানের নিম্ন আয়ের মানুষগুলোর ঘরে ঘরে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়ার কাজ করছে বিসিসি’র কর্মরত স্টাফ ও ২২নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান দুলাল।

 

 

ত্রান-সামগ্রীর মধ্যে রয়েছে ১০কেজি চাল,২কেজি ডাল,৫কেজি আলু এবং হাত ধোয়ার সাবান।দেশের এই সন্কটময় মূহুর্তে নিম্নআয়ের মানুষ এবং মধ্যবিত্ব পরিবারের মানুষ এ সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেন। এবং বরিশাল সিটি কর্পোরেশনের নেয়া এ উদ্যোগের জন্য মেয়রসহ ওয়ার্ড কাউন্সিলরকে ধন্যবাদ জানান। এদিকে বর্তমান এই কঠিন সময়ে বরিশাল সিটি কর্পোরেশনের নেয়া এ উদ্যোগ সর্বস্তরে ব্যাপক প্রশংসিত হয়েছে।

 

সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী দুস্থ ও অসহায় পরিবারগুলোকে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। আজকের খাদ্য সহায়তায় ২২ নং ওয়ার্ডের প্রায় ২৫ সহস্রাধিক পরিবারের কাছে এই সহায়তা পৌঁছে দেয়া হয়। এ নিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে প্রায় ৩৫ হাজারের অধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সাদিক আবদুল্লাহর পক্ষ থেকে জনগনের উদ্দেশ্যে বলা হয়েছে “আপনারা আতংকিত না হয়ে সচেতন হোন” যথাসম্ভব অতি প্রয়োজনীয় কাজ ছাড়া বাহিরে বের না হয়ে ঘরে অবস্থান করুন।

 

 

সামাজিক দূরত্ব বজায় রাখুন। সুস্থ থাকুন,পরিবারের সকলের সুস্থতা নিশ্চিত করুন।বার্তায় আরো জানানো হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় পরিবারের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সম্ভব সব ধরণের সহযোগিতার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হবে।জনসাধারণের নিরাপদে ঘরে থাকা নিশ্চিত করতে এসব খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নগরজুড়ে এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। খাদ্য সহায়তা প্রদানকালে বিসিসির কর্মকর্তা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net