শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৩

শিরোনাম :
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে রহমাতুল্লাহ’র নেতৃত্বে ব্যতিক্রমী উদ্যোগ মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হচ্ছেন জহির উদ্দিন স্বপন বরিশালে উচ্ছেদ হওয়া পার্কের জায়গা দখলের চেষ্টা বার্তা সম্পাদক ফোরাম বরিশালের কমিটি গঠন পাসপোর্ট করতে এসে দুই তরুণী আটক, পরিচয় ও কাগজপত্রে গরমিল সরিয়ে দেওয়া হলো বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীকে বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশাল জেনারেল হাসপাতালে বমির চিকিৎসায় গর্ভপাতের ওষুধ! লঞ্চ দুর্ঘটনায় আহতের পাশে বরিশালের ডিসি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়তে বরিশালে ইউএনওর বিশেষ উদ্যোগ
বরিশাল মেডিকেল ওয়ার্ডবয়দের পিপিই বিতরণ করল বাসদ

বরিশাল মেডিকেল ওয়ার্ডবয়দের পিপিই বিতরণ করল বাসদ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডবয়দের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য বাসদের পক্ষ থেকে পিপিই বিতরণ করা হয়।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের উদ্যোগে হাসপাতালের জরুরী বিভাগে তিন শিফটে কর্মরত ২৪জন ওয়ার্ডবয়ের প্রত্যেকের মাঝে পিপিই বিতরণ করেন বাসদের নেতৃবৃন্দ।

এই সময় উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলা শাখার আহ্বায়ক ইমরান হাবিব রুমন এবং সদস্য সচিব শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী।

বাসদের নেতৃবৃন্দ বলেন, যে কোন রোগী আসলে রোগীকে ধরে ট্রলিতে উঠানো, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ওয়ার্ডে পৌঁছানোর কাজটা এই ওয়ার্ডবয়রা করে থাকে। এমনকি করোনা রোগীদেরও ফ্লু সেন্টারে নিয়ে যাওয়ার কাজেও যুক্ত থাকেন তারা। কিন্তু কোন ধরণের নিরাপত্তা পোষাক না থাকায় এরা প্রত্যেকেই খুবই ঝুঁকির মধ্যে ছিল।

এই সময় স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, এই করোনা দুর্যোগের সময় আপনারা জীবনের ঝুঁকি নিয়ে সবচেয়ে কঠিন কাজগুলো করছেন। অথচ এই ঝুঁকিপূর্ণ কাজ করার সময় পিপিই না থাকাটা সকলের জন্য খুবই বেদনাদায়ক বিষয়। কারণ ইতিমধ্যে সারাদেশে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে স্বাস্থ্যকর্মীদের সংখ্যা অনেক বেশি। কারণ তাদের সরাসরি রোগীদের সংস্পর্শে আসতে হয়। তাই ভালো মানের পিপিই না থাকলে যারা মানুষের সেবা করবে তারাই আক্রান্ত হয়ে পড়বে।

নেতৃবৃন্দ এই সময় সকল স্বাস্থ্যকর্মীদের ঝুঁকিভাতা এবং স্বাস্থ্যবীমার বিষয়টি নিশ্চিত করার দাবি জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net