খবর বরিশাল ডেস্ক :
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার তুলনায় দ্বিগুণেরও বেশি বন্দী রয়েছেন। ৬৫০ জনের ধারণক্ষমতার কারাগারটিতে বর্তমানে বন্দীর সংখ্যা প্রায় ১ হাজার ৪০০। ফলে ধারণক্ষমতার চেয়ে প্রায় ১১৫ শতাংশ বেশি বন্দী নিয়ে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে কারা কর্তৃপক্ষকে।
কারা সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে কারাগারে বন্দীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অধিকাংশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ দলগুলোর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবু ইউসুফ জানান, গত কয়েক দিনে বন্দীর সংখ্যা বেড়েছে। এতে কারাগারে কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে বন্দীদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষ কাজ করছে।
ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত বন্দী থাকায় কারাগারের আবাসন, ব্যবস্থাপনা ও দৈনন্দিন কার্যক্রমে বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে বন্দীদের নিরাপত্তা, চিকিৎসা ও মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই কারা কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply