শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৫

শিরোনাম :
বরিশালে চেক দিয়ে প্রতারণায় প্রতারকের ৩ মাস কারাদন্ড

বরিশালে চেক দিয়ে প্রতারণায় প্রতারকের ৩ মাস কারাদন্ড

dynamic-sidebar

চেক দিয়ে প্রতারণা করায় বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর এলাকার মানিক মোল্লাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে আদালত। ৫ অক্টোবর বৃহস্পতিবার ৪র্থ যুগ্ম দায়রা জজ মাসুম বিল্লাহ বিচারাধীন আদালত তার অনুপস্থিতিতে তাকে ৩ মাস কারাদণ্ডসহ ৯৫ হাজার ১শ ৫৩ টাকা অর্থদন্ড দেন।আদালত সূত্র জানায়, মানিকের বিরুদ্ধে ২০১৫ সালের ২৪ জুন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন বরিশাল সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার আবুল বাশার হাওলাদার। অভিযোগে তিনি বলেন,ব্যবসায়িক প্রয়োজনে মানিক ২০১২ সালের ২৬ জুন ৬০ হাজার টাকা ঋণ নেয়।তার কাছে পাওনা ৯৫ হাজার ১ শ ৫৩ টাকা ফেরত চাইলে সে ২০১৫ সালের ৮ এপ্রিল ওই টাকার চেক দেয়।১৩ এপ্রিল নগদায়নের জন্য চেকটি ব্যাংকে জমা দেয়া হলে তার একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় প্রত্যাখ্যাত হয়।২৭ এপ্রিল লিগ্যাল নোটিশ দিয়ে টাকা ফেরত চাইলেও তিনি টাকা ফেরত দেয়নি।এভাবে মামলা দায়েরের পর আদালত একজনের সাক্ষ্য গ্রহণ করে সত্যতা প্রমান করতে সক্ষম হয়।সাক্ষী প্রমানে দোষী সাব্যস্ত হলে আদালত তাকে ওই দন্ড দেন।একইসাথে রায়ে দুইমাসের মধ্যে জরিমানা দিতে ব্যর্থ হলে বাদীকে মালক্রোকী আইনের মাধ্যমে টাকা আদায়ের আদেশ দেয়া হয়।রায়ের সময় পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net