, ,

শিরোনাম :
এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি বরিশালে গুড়িয়ে দেওয়া হল তিনটি অবৈধ ইটভাটা চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা নারীদের গোপন ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি মাদক বিক্রিতে বাধা, চা দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ
নারায়ণগঞ্জে র‌্যাবের ১৭ জন করোনায় আক্রান্ত

নারায়ণগঞ্জে র‌্যাবের ১৭ জন করোনায় আক্রান্ত

dynamic-sidebar

অনলাইন ডেস্ক॥ নারায়ণগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)-এর একজন উপ-পরিচালক, সিনিয়র সহকারী পরিচালক, দুইজন সহকারী পরিচালক, সৈনিকসহ ৩৯ জন্য আইসোলেশনে রয়েছেন। তবে তাদের মধ্যে ১৭ জন করোনা পজেটিভ হলেও অন্যদের রিপোর্ট পাওয়া যায়নি।

আজ বুধবার সন্ধ্যায় র‌্যাব-১১’র অধিনায়ক (সিও) লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার এ তথ্য নিশ্চিত করেন। আক্রান্তরা হলেন- র‌্যাব-১১’র উপ পরিচালক (স্কোয়াড্রন লীডার) রেজাউল হক, সিনিয়র সহকারী পরিচালক জসিম উদ্দীন চৌধুরী, সহকারী পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব, সহকারী পরিচালক মশিউর রহমান ও অন্যদের নাম পাওয়া যায়নি।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন জানান, আক্রান্তদের মধ্যে করোনার কোন উপসর্গ ছিল না। মূলত র‌্যাবের সদস্যরা জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেছে। ফলে র‌্যাবের কেউ যদি আক্রান্ত হয় তার থেকে যেন অন্যদের মধ্যে ছড়াতে না পারে সেজন্য নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত র‌্যাব-১১ এর ২১১ জনের নমুনা পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৯০ জনের রিপোর্ট এসেছেন। তার মধ্যে ১৭ জন কোভিড-১৯ পজেটিভ আর অন্যদের নেগেটিভ এসছে। এখনও পর্যন্ত ১২১ জনের রিপোর্ট এখনও আসেনি।

র‌্যাব-১১ এর সিও লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, র‌্যাব সদস্যদের মধ্যে উপসর্গ দেখা দিলেই হোম কোয়ারেন্টিন ও আইসোলেশনে রাখা হচ্ছে। এ মুহূর্তে র‌্যাবের ৩৯ জন সদস্য আইসোলেশনে আছে। তাদের মধ্যে ১৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। আর এ ১৭ জন কোভিড-১৯ পজেটিভ।

তিনি আরও বলেন, আমার সহকর্মীরা আক্রান্ত হচ্ছেন তাই আমিও নমুনা পরীক্ষা করিয়েছি। আমার রিপোর্টে কোভিড-১৯ নেগেটিভ এসেছে।

উল্লেখ্য, গত ২৫ মার্চ রাতে সরকার সাধারণ ছুটি ঘোষণার পর থেকেই র‌্যাব-১১ এর সদস্যরা করোনা ভাইরাসের সংক্রামণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, মানুষকে সচেতন করা, কর্মহীন ও অনহারে থাকা মানুষের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়াসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net