শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৩

শিরোনাম :
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে রহমাতুল্লাহ’র নেতৃত্বে ব্যতিক্রমী উদ্যোগ মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হচ্ছেন জহির উদ্দিন স্বপন বরিশালে উচ্ছেদ হওয়া পার্কের জায়গা দখলের চেষ্টা বার্তা সম্পাদক ফোরাম বরিশালের কমিটি গঠন পাসপোর্ট করতে এসে দুই তরুণী আটক, পরিচয় ও কাগজপত্রে গরমিল সরিয়ে দেওয়া হলো বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীকে বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশাল জেনারেল হাসপাতালে বমির চিকিৎসায় গর্ভপাতের ওষুধ! লঞ্চ দুর্ঘটনায় আহতের পাশে বরিশালের ডিসি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়তে বরিশালে ইউএনওর বিশেষ উদ্যোগ
মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের প্রতি এমপি শাওনের শুভেচ্ছা

মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের প্রতি এমপি শাওনের শুভেচ্ছা

dynamic-sidebar

মুরাদ হাসান মুন্না,(ভোলা) তজুমুদ্দিন : পহেলা মে মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শ্রমিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের মালিক ও শ্রমিকরা আন্তরিক হয়ে এক সঙ্গে কাজ করলে উন্নয়ন বাড়বে এবং শেখ হাসিনার নেতৃত্বে আমরা পাবো সুখ-সমৃদ্ধির বাংলাদেশ।

শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে তিনি সকলের প্রতি অনুরোধ করেন। এসময় তিনি সবাইকে প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে করোনা সুনামি ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহবান জানান।

তিনি শ্রমিক আন্দোলনে জীবন দেয়া বীর সাহসী শ্রমিকদের রূহের মাগফেরাত কামনা করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net