, ,

শিরোনাম :
একাকী সময় কাটাতে ফোন বন্ধ করে কুয়াকাটায় গিয়েছিলেন বরিশালের নিখোঁজ জজ ডিজিটাল সাংবাদিকতায় ‘খবর বরিশাল’র নতুন মাইলফলক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউলের বরিশালের বাড়িতে তাণ্ডব বরিশালে নিখোঁজ বিচারককে দুই দিন পর কুয়াকাটা থেকে উদ্ধার ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ নল‌ছি‌টি‌তে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ২০ সাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ বৈঠকে যেসব বিষয়ে একমত হলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাসভবনে আগুন, শ্রমিক লীগ নেতার বাড়িতে হামলা নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশালে প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী পাঠালেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি জয়

বরিশালে প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী পাঠালেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি জয়

dynamic-sidebar

বাবুগঞ্জ প্রতিনিধি ॥ করোনা ভাইরাস আতঙ্কে সারাদেশের ন্যায় থমকে গেছে গোটা বরিশাল জেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে ঘরে থাকার আহবান করেছেন।

তারই ধারাবাহিকতায় নিন্ম আয়ের খেটে খাওয়া দিনমজু পরিবারগুলোর জীবন যাপনের কথা বিবেচনা করে এগিয়ে এসেছেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি জয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় নিন্ম আয়ের খেটে খাওয়া দিনমজুর পরিবারগুলোর জন্য শুক্রবার (১ মে ) গভীর রাতে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নসহ বিভিন্ন ওয়ার্ডে খাদ্যসামগ্রী পৌছে দেন।

দিনমজুর অভুক্তদের মাঝে ৫ কেজি চাল,২ কেজি আলু ও ১ কেজি ডাল বিতরণ করা হয়। এ সময় বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এর পক্ষে বাবুগঞ্জ উপজেলার ছাত্রলীগ নেতা মোঃ ইয়াসিন হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোহাম্মদ তারেক সহ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net