স্টাফ রিপোর্টার ॥ নিকাহ রেজিষ্টার কাজী হিসেবে বিশেষ অবদানের জন্য শের-ই-বাংলা গোল্ড মেডেল ২০১৭ পদক পেলেন বরিশালের কৃতি সন্তান কাজী মামুনুর রশিদ খান (ইউসুফি)। গত ৩ অক্টোবর ঢাকার বাংলা মটরে বিশ^ সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত সমাবেশে তাকে এই মেডেল তুলে দেয়া হয়। অনুষ্ঠানে পধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়োরম্যান ও সাবেক বিচারপতি মোহাম্মাদ মমতাজ উদ্দিন। চরমোনাই আলীয়া মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মরহুম মাওলানা ইউসুফ আলী খানের ছোট পুত্র ও চরমোনাই পীরের ফুফাতো ভাই কাজী মামুনুর রশিদ খান (ইউসুফি)। শেরে বাংলা গোল্ড মেডেল পেয়ে কাজী মামুনুর রশিদ খান ইউসুফি জানান, মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও কাজী হিসাবে বিশেষ অবদান রাখায় বাংঙ্গালী জাতির গর্ভ বরিশালের সন্তান শের-ই-বাংলা গোল্ড মেডেল ২০১৭ পদক পেয়েছি। আমার এই পদক এর অংশিদার আমার মরহুম পিতা যাহার দোয়ায় এবং সহযোগিতায় আমি আজকে ঢাকার মত জায়গায় কাজী হতে পেরেছি আমার মা এর অনেক দোয়া ছিল। মরহুম মামুজান সৈয়দ ফজলুল করীম রঃ এর বিশেষ দোয়ায় আজ কে আমি কাজী হতে পেরেছি আমার এই পদক উৎসর্গ করছি আমার শ্রদ্বাভাজন বীর উত্তম ব্যারিস্টার শাহজাহান উমর, আমার বোন জামাই নেছার ভাই মরহুম আঃ মতিন হাওলাদার আমার অফিসের সহকারীসহ কর্মিদের কে এবং আমার বন্ধু-বান্ধব, সহঃধর্মিনিসহ সকল শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply