নিজস্ব প্রতিবেদকঃবিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব আলহাজ্ব এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, ‘সরকারের প্রথম থেকেই উচিৎ ছিল সকল দলকে নিয়ে একটি সমন্বয় কমিটি করা। তারা তা না করে এই দুর্যোগকালিন সময়ে একলা চল নীতিতে হাটছে তারা।
এ কারণেই ত্রাণ বিতরণে অনিয়ম হচ্ছে। দুস্থ অসহায় ও কর্মহীন পরিবার ত্রাণ পাওয়া বঞ্ছিত হচ্ছে। আসলে সরকার সমন্বয় কমিটির মাধ্যমে ত্রাণ বিতরণ করতে গেলে তাদের দুর্নীতির মুখোশ সমাজের সামনে বেরিয়ে আসবে। আর তাই বিরোধী দলকে এড়িয়ে নিজেদের মতো করে চলছে সরকার।
রোববার (১০ মে) বেলা ১২টায় বরিশাল জেলা ও মহানগর ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের দুই শতাধিক নারী ও পুরুষ শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেছেন।
এর আগে নগরীর নতুন বাজার এলাকাধীন মড়কখোলার পুল সংলগ্ন ই্মারত শ্রমিক ইউনিয়ন কার্যলয়ের করোনা দুর্যোগ মোকাবিলায় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নিজস্ব উদ্যোগে চাল, ডাল, তেল ও আলু বিতরণ করেন মজিবর রহমান সরোয়ার।
এসময় তিনি আরও বলেন, ‘আমরা বিরোধীদল সরকারের হিংসা নীতির কারনে বিভিন্ন মামলা মোকাবেলা করার পাশাপাশি আমাদের সামর্থ অনুযায়ী অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আমাদের এই কার্যক্রম পর্যায়ক্রমে বরিশালের সকল ওয়ার্ড এবং উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দেয়া হবে। প্রতিটি মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে।
ত্রাণ বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এম.জি ফারুক, বরিশাল মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ খান, জেলার ভারপ্রাপ্ত সভাপতি আঃ রব, ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কোতয়ালী শ্রমিকদল সভাপতি রফিকুল ইসলাম আকন ও বরিশাল মহানগর ইমারত শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ আনোয়ার হোসেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply