শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৯

শিরোনাম :
মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হচ্ছেন জহির উদ্দিন স্বপন বরিশালে উচ্ছেদ হওয়া পার্কের জায়গা দখলের চেষ্টা বার্তা সম্পাদক ফোরাম বরিশালের কমিটি গঠন স্টাফ রিপোর্টার পাসপোর্ট করতে এসে দুই তরুণী আটক, পরিচয় ও কাগজপত্রে গরমিল সরিয়ে দেওয়া হলো বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীকে বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশাল জেনারেল হাসপাতালে বমির চিকিৎসায় গর্ভপাতের ওষুধ! লঞ্চ দুর্ঘটনায় আহতের পাশে বরিশালের ডিসি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়তে বরিশালে ইউএনওর বিশেষ উদ্যোগ বরিশালে বিদ্যুতের চাহিদা আকাশছোঁয়া, সরবরাহ তলানিতে
লালমোহনের করোনায় আক্রান্ত রোগীর বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে গেলেন এমপি শাওন

লালমোহনের করোনায় আক্রান্ত রোগীর বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে গেলেন এমপি শাওন

dynamic-sidebar

মুরাদ হাসান মুন্না(ভোলা)তজুমদ্দিন উপজেলা প্রতিনিধিঃ ভোলার লালমোহনে প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ায় ৬ ঘর লকডাউন করা হয়েছে। রোববার রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মহেষখালী গ্রামের চাচাই বাড়িতে আসমা (২২) নামের এক সন্তানের জননীর করোনা পজেটিভ আসে। খবর পেয়ে রাত ৯টায় ওই বাড়িতে ছুটে যান ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মীর খায়রুল কবীর ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ।

 

আসমার জন্য এমপি শাওনের পক্ষ থেকে ১৪ দিনের জন্য খাদ্য সামগ্রী ও ইফতার উপহার দেওয়া হয়। এসময় আসমার বাড়ির আরো ৫ ঘরসহ মোট ৬ ঘর লকডাউন করলে প্রত্যেক ঘরের জন্য খাদ্য সামগ্রী দেওয়া হয়। জানা গেছে, আসমা স্বামী মনজু ঢাকা গাড়ি চালাতো। আসমা গার্মেন্টে কাজ করতো। ২ মাস আগে তারা বাড়ি আসে হয়ত ঢাকা থেকেই তাই শরীরে ছড়িয়ে পরে এই ভাইরাস। আসমা তার বাবার বাড়ি ফরাজগঞ্জ ইউনিয়নের মহেষখালী গ্রামের চাচাই বাড়িতেই থাকতো। তার স্বামী বাড়ি পার্শ্ববর্তী উপজেলা চরফ্যাশনের দুলারহাটের মুন্সির হাট গ্রামে।

সেখানে আসমা থাকতো না। তার কয়েকটি উপসর্গ দেখা দিলে তার নমুনা নেওয়া হয়। রোববার ওই রিপোর্ট পজেটিভ আসে। আসমার শারীরিক অবস্থা বর্তমানে ভালো রয়েছে। রাতে এমপি শাওনসহ প্রশাসনের কর্মকর্তারা ওই বাড়িতে গেলে আসমা ঘরের বারান্দায় এসে সাবলিলভাবে কথা বলেন। জানান তিনি সুস্থ্য রয়েছেন। তার দেড় বছরের মমিনা নামে এক মেয়ে শিশু রয়েছে। করোনা পজেটিভ আসায় এখন এই শিশুসহ ঘরের লোকজনের ঝুঁকি বেড়ে গেলো। তবে আসমাকে ভিন্ন থাকার জন্য প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে আবার নমুনা নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net