শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৫

শিরোনাম :
বরিশাল রুপাতলী থেকে অটো রিক্সার ব্যাটারীসহ ২চোর আটক

বরিশাল রুপাতলী থেকে অটো রিক্সার ব্যাটারীসহ ২চোর আটক

dynamic-sidebar

নগরীর রুপাতলী গাউছিয়া সড়কের একটি গ্যারেজ থেকে ৫টি ব্যাটারী সহ ২চোরকে আটক করে বরিশাল জেলা ও মহানগর অটো শ্রমিক কল্যান সংগঠনে রেজিঃ১৬৭৩ এর প্রধান কার্যালয়ে সদস্যরা। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে বরিশাল নগরী থেকে প্রায় ১৫টি ব্যাটারী চালিত হলুদ অটো রিক্সা গাড়ি চুরি করে এই চক্রর সদস্যরা। গত কাল দুপুর ২টার সময় নগরীর রুপাতলী শেরে-বাংলা সড়ক এর বাসিন্দা রুস্তুম আলীর ছেলে গনি হাওলাদার(৩০) ও ছালাম সিকদারের ছেলে রেজাউল (২৭)কে অটো শ্রমিক কল্যান রেজিঃ নং ১৬৭৩ সংগঠনের সভাপতি মোশারফ গাজী,সহ সভাপতি লেদু সিকদার,সাধারন সম্পাদক রব মিয়া,কোষাদক্ষ জামাল গাজী, লাইন সম্পাদক লাল মিয়া,আলমগীর হোসেন সহ স্থানীয় লোকজন মিলে তাদেকে ব্যাটারী সহ আটক করে।তেবে স্থানীয়রা বলেন রেজাউল ও গনি তারা চোরাই ব্যাটারীর ব্যবসা করে বলে জানান তারা, তবে বিষয়টি নিয়ে সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক মজুমদার হোসেন ও স্থানীয় বাসিন্দা দুলাল হাওলাদার জানায়, রুপাতলীতে এই সংগঠনের মাধ্যমে আরো একাধীক ব্যাটারী চালিত অটো রিক্সা উদ্ধার করা হয়েছে। তবে তিনি আরো জানায় ১৬৭৩ সংগঠনের লাল মিয়া ও জামাল গাজীর চেষ্টায় ব্যাটারী সহ অটো গাড়ি উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে খবর পেয়ে কোতয়ালী মডেল থানার এ এস আই খলিলুর রহমান তাদেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ নিউজ লেখা পর্যন্ত তাদের নামে কোন মামলা হয়নি বলে জানা যায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net