শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৯

শিরোনাম :
মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হচ্ছেন জহির উদ্দিন স্বপন বরিশালে উচ্ছেদ হওয়া পার্কের জায়গা দখলের চেষ্টা বার্তা সম্পাদক ফোরাম বরিশালের কমিটি গঠন স্টাফ রিপোর্টার পাসপোর্ট করতে এসে দুই তরুণী আটক, পরিচয় ও কাগজপত্রে গরমিল সরিয়ে দেওয়া হলো বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীকে বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশাল জেনারেল হাসপাতালে বমির চিকিৎসায় গর্ভপাতের ওষুধ! লঞ্চ দুর্ঘটনায় আহতের পাশে বরিশালের ডিসি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়তে বরিশালে ইউএনওর বিশেষ উদ্যোগ বরিশালে বিদ্যুতের চাহিদা আকাশছোঁয়া, সরবরাহ তলানিতে
লালমোহনে নিজ উদ্যোগে জীবানু নাশক টানেল স্থাপন করলেন-এমপি শাওন

লালমোহনে নিজ উদ্যোগে জীবানু নাশক টানেল স্থাপন করলেন-এমপি শাওন

dynamic-sidebar

মুরাদ হাসান মুন্না(ভোলা)তজুমদ্দিন উপজেলা প্রতিনিধিঃ ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন নিজ অর্থায়নে কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাদূর্ভাব ঠেকাতে লালমোহন ও তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বয়ংক্রিয় জীবাণূনাশক টানেল স্থাপন করেছেন। করোনার প্রাদূর্ভাব থেকে লালমোহন-তজুমদ্দিনসহ ভোলাবাসীকে রক্ষার্থে নিজ অর্থায়নে জেলার গুরুত্বপূর্ণ ১০টি স্থানে জীবাণূনাশক টানেল স্থাপন করেন এমপি শাওন।

১৮ মে সোমবার সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বয়ংক্রিয় জীবাণূনাশক টানেলের উদ্বোধন করেন দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি । এ সময় এমপি শাওন বলেন বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণঘাতী করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ৩১ দফা নির্দেশনা প্রদান করেছেন। সে নির্দেশনা অনুয়ায়ী আমরা কাজ করে যাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জাহিদুল ইসলাম নবীণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা:মো: মহসিন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net