, ,

শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী
ঘূর্ণিঝড় আম্ফান,উপকূলবাসীকে সতর্ক করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় আম্ফান,উপকূলবাসীকে সতর্ক করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

dynamic-sidebar

স্টাফ রিপোর্টারঃউপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত এবং ঝূঁকিপূর্ণ বেড়িবাঁধ যেখানে আছে সেই এলাকার মানুষকে সতর্ক করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড এ ব্যাপারে তৎপর রয়েছে বলে জানান পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। সোমবার (১৮ মে) বিকেলে বরিশাল নগরীর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, উপকূলীয় জেলাগুলোর ক্ষতিগ্রস্ত ও ঝূঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা কাজ করছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসকদের দিক নির্দেশনা দিয়েছেন। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

আগে থেকেই ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো সংস্কারের কাজ চলছিল। এর মধ্যে ধেয়ে আসছে আম্ফান। তবে তিনি জনগনকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেন। ঘূর্ণিঝড় আম্ফানে উপকূলীয় এলাকার পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুরসহ বিভিন্ন এলাকার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net