, ,

শিরোনাম :
ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আখতারুজ্জামানের রিমান্ড শেষে আদালতে যে আবেদন জানালো পুলিশ ঝালকাঠিতে জমে উঠেছে আমড়ার ভাসমান হাট, বাড়ছে আবাদ
ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন এমপি শাওন

ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন এমপি শাওন

dynamic-sidebar

মুরাদ হাসান মুন্না(ভোলা) তজুমদ্দিন উপজেলা প্রতিনিধিঃ ভোলার লালমোহন ও তজুমদ্দিনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সুপার সাইক্লোন আম্পান পরবর্তী ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

বৃহস্পতিবার সকাল থেকে লালমোহন ও তজুমদ্দিন উপজেলার চাঁদপুর, চাঁচড়া, ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার বিতরণ করেন।

 

এছাড়াও তজুমদ্দিন ও লালমোহন উপজেলার চাঁদপুর, চাঁচড়া, ধলীগৌরনগর ইউনিয়নে কয়েকটি স্পটে ঝুঁকিপূর্ণ বেঁড়িবাধ পরিদর্শন করেন। তজুমদ্দিনের ক্ষতিগ্রস্থ বেড়ীবাঁধ দ্রুত সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের নির্দেশ দেন। এছাড়া লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের নতুন ঘাটিয়ার খাল এলাকার জিও ব্যাগ ও ব্লকের কাজ পরিদর্শন করেন।

 

এসময় এমপি শাওন বলেন, সুপার সাইক্লোন আম্পান পরবর্তী দুর্যোগ মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে। ক্ষতিগ্রস্থ বেড়ীবাঁধ সংস্কার, দুর্যোগে ক্ষতিগ্রস্থ ও করোনায় কর্মহীন মানুষের পাশে থেকে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সাহায্য-সহযোগীতার ব্যবস্থা করা হবে।

 

এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহম্মেদ, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমন
উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net