শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৯

শিরোনাম :
বরিশালে উচ্ছেদ হওয়া পার্কের জায়গা দখলের চেষ্টা বার্তা সম্পাদক ফোরাম বরিশালের কমিটি গঠন স্টাফ রিপোর্টার পাসপোর্ট করতে এসে দুই তরুণী আটক, পরিচয় ও কাগজপত্রে গরমিল সরিয়ে দেওয়া হলো বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীকে বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশাল জেনারেল হাসপাতালে বমির চিকিৎসায় গর্ভপাতের ওষুধ! লঞ্চ দুর্ঘটনায় আহতের পাশে বরিশালের ডিসি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়তে বরিশালে ইউএনওর বিশেষ উদ্যোগ বরিশালে বিদ্যুতের চাহিদা আকাশছোঁয়া, সরবরাহ তলানিতে বরিশালে প্রাথমিক চক্ষু স্বাস্থ্যসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন এমপি শাওন

 ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন এমপি শাওন

dynamic-sidebar

মুরাদ হাসান মুন্না(ভোলা)তজুমদ্দিন উপজেলা প্রতিনিধিঃ ভোলার লালমোহন ও তজুমদ্দিনের বিভিন্ন স্থানে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সুপার সাইক্লোন ঘুর্নিঝড় আম্পান পরবর্তী ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

২১ মে বৃহস্পতিবার সকাল থেকে ক্ষতিগ্রস্থ এলাকা ছুটে যান তিনি । লালমোহন ও তজুমদ্দিন উপজেলার চাঁদপুর, চাঁচড়া, ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার বিতরণ করেন। এছাড়াও তজুমদ্দিন ও লালমোহন উপজেলার চাঁদপুর, চাঁচড়া, ধলীগৌরনগর ইউনিয়নে কয়েকটি স্পটে ঝুঁকিপূর্ণ বেঁড়িবাধ পরিদর্শন করেন। তজুমদ্দিনের ক্ষতিগ্রস্থ বেড়ীবাঁধ দ্রুত সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের নির্দেশ দেন। এছাড়া লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের নতুন ঘাটিয়ার খাল এলাকার জিও ব্যাগ ও ব্লকের কাজ পরিদর্শন করেন।

এসময় এমপি শাওন বলেন, সুপার সাইক্লোন আম্পান পরবর্তী দুর্যোগ মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে। ক্ষতিগ্রস্থ বেড়ীবাঁধ সংস্কার, দুর্যোগে ক্ষতিগ্রস্থ ও করোনায় কর্মহীন মানুষের পাশে থেকে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সাহায্য-সহযোগীতার ব্যবস্থা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহম্মেদ, লালমোহন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আবুল হাসান রিমন, তজুমদ্দিন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান,লর্ডহাডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net