শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:০৬

শিরোনাম :
লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ
বানারীপাড়ায় ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বানারীপাড়ায় ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

dynamic-sidebar

রাহাদ সুমন,বানারীপাড়া॥ বানারীপাড়ায় উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে নিষেধাজ্ঞা অমান্য করে ডিমওয়ালা মা ইলিশ নিধন বন্ধে ইউপি চেয়ারম্যান ও মেম্বর সহ সুধীজনদের সঙ্গে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দিন আহমদ কিসলু, ওসি মো. সাজ্জাদ হোসেন,উপজেলা মৎ’স্য কর্মকর্তা জামাল হোসাইস,উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী,সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু,সহ-প্রচার সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত,আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মহম্মদ,উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও ইউপি চেয়ারম্যান রাহাদ আহম্মেদ ননী,আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আ. মন্নান মৃধা,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি আনিছুর রহমান মিলন,সম্পাদক কাওসার হোসেন,ইউপি সদস্য সফিকুল ইসলাম সুমন প্রমূখ।সভায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক মা ইলিশ রক্ষায় নিধন বন্ধে বিশেষ ভূমিকা পালণকারী উপজেলা ও থানা প্রশাসন,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক এবং ইউপি চেয়ারম্যান-মেম্বরদের পুরুস্কৃত করার ঘোষনা দেন।প্রসঙ্গত গত ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত সন্ধ্যা নদীতে ১০ টি পয়েন্টে ১৯টি অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে ১৫ জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড,২৯ হাজার ৫ শত টাকা জরিমানা আদায়,তিনটি ট্রলার,৬টি নৌকা, পৌনে এক লাখ মিটার জাল ও ১৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।থানায় এ সংক্রান্ত ২৪টি মামলা দায়ের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান মা ইলিশ নিধন বন্ধে জিরো টলারেন্সে অবস্থা নিয়ে চিরুনি অভিযান চালানো হবে।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net