, ,

শিরোনাম :
একাকী সময় কাটাতে ফোন বন্ধ করে কুয়াকাটায় গিয়েছিলেন বরিশালের নিখোঁজ জজ ডিজিটাল সাংবাদিকতায় ‘খবর বরিশাল’র নতুন মাইলফলক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউলের বরিশালের বাড়িতে তাণ্ডব বরিশালে নিখোঁজ বিচারককে দুই দিন পর কুয়াকাটা থেকে উদ্ধার ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ নল‌ছি‌টি‌তে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ২০ সাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ বৈঠকে যেসব বিষয়ে একমত হলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাসভবনে আগুন, শ্রমিক লীগ নেতার বাড়িতে হামলা নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ
বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আব্দুল্লাহ’র মৃত্যুতে আরিফিন মোল্লার শোক

বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আব্দুল্লাহ’র মৃত্যুতে আরিফিন মোল্লার শোক

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, মাননীয় মন্ত্রী ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জনাব আবুল হাসানাত আবদুল্লাহ’র সহধর্মীনি ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এর মাতা বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী জনাব সাহান আরা আব্দুল্লাহ  অদ্য ০৭ জুন রাত ১১:৩০ টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সদস্য যুববন্ধু আরিফিন মোল্লা।তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরিফিন মোল্লা এক শোক বার্তায় বলেন,সাহান আরা আব্দুল্লাহ (চাচি)ছিলেন দক্ষিনাঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব।তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী এক জননী।যে কিনা তার ছোট সন্তানকে নিজের চোখের সামনে মৃত্যু বরণ করতে দেখেছেন।

আরিফিন মোল্লা আরও বলেন,সাহান আরা আব্দুল্লাহ (চাচি) রাজনৈতিকভাবে আমাদের অনুসরণীয় এক ব্যক্তিত্ব। তাঁর এই চলে যওয়ায় আওয়ামী লীগের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়।

 

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।আগামীকাল ০৮ জুন তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় বরিশালে সমাহিত করা হবে।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net